এক্সপ্লোর

Saraswati Pujo 2025: ডিজে বাজিয়ে সরস্বতী পুজো, ভিড়ের চাপে পদপিষ্টের মতো পরিস্থিতি উলুবেড়িয়ার কালীবাড়িতে !

Saraswati Pujo Stampede Situation: ভিড়ের চাপে পদপিষ্টের মতো পরিস্থিতি উলুবেড়িয়ার কালীবাড়িতে !

হাওড়া: দিনভর সরস্বতী পুজো নিয়ে নানা ছবি রাজ্যজুড়ে। এবার ডিজে বাজিয়ে সরস্বতী পুজো, ভিড়ের চাপে পদপিষ্টের মতো পরিস্থিতি!উলুবেড়িয়ার কালীবাড়িতে  দর্শনার্থীদের মণ্ডপে ঢোকাই বন্ধ করল পুলিশ। ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি একাধিক উদাহরণ এই মুহূর্তে রাজ্য-সহ সারা দেশে। বর্ধমান কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্টের ঘটনা থেকে শুরু করে কুম্ভ মেলা, কোনওটাই বাদ যায়নি। একের পর এক পদপিষ্টের ঘটনায় বহু মৃত্যু হয়েছে। বলাইবাহুল্য তাই আর ঝুঁকি নিতে প্রস্তুত নয় প্রশাসন। 

অপরদিকে, একই কলেজের ২ পক্ষের মধ্যে সংঘাতের জের। আর এর জেরে এবার কলেজ ক্যাম্পাসেই উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। শিক্ষামন্ত্রীর সামনে স্লোগান দিলেন যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়ারা। আর এই নিয়ে কড়া অবস্থানে কলেজের পরিচালন সমিতির সভাপতি মালা রায়। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যু টেনে, মমতার সরকারকে জোর নিশানা বিরোধী দলনেতার।এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে। আর এপারেও কলকাতাতে পুলিশ দিয়ে পুজো হচ্ছে। তাও হাইকোর্টের হস্তক্ষেপে।'

একই কলেজের ২ বিভাগের সরস্বতী পুজো ঘিরে নজিরবিহীন সংঘাত। আর সেখানেই এবার খোদ শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বাণী বন্দনাতেও উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দুটি বিভাগের সরস্বতী পুজো করা নিয়ে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশেই, রবিবার সকাল থেকে পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের তরফে আয়োজন করা হয় পুজোর। এরপর শিক্ষামন্ত্রী সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়াদের দাবি, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। কারণ আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা নেই। আমরা সেফ ফিল করছি না। নিজের কলেজ ক্যাম্পাসে রেপ থ্রেট দেওয়া হবে ভাবিনি।'

আরও পড়ুন, সরস্বতী পুজোর আগেই 'ভাঙা হল প্রতিমা' নদিয়ার চাপড়ায় !

 এরপর শিক্ষামন্ত্রী যতক্ষণ আইন কলেজের অধ্যক্ষের ঘরে ছিলেন, বাইরে টানা স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। অধ্যক্ষের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে, পড়ুয়াদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী  ব্রাত্য বসু বলেন, প্রিন্সিপ্যালের ঘরে এসো ৪ জন। আমি কথা বলব। এদিন ব্রাত্য বসুর সঙ্গেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যান পরিচালন সমিতির সভাপতি ও কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ মালা রায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানান তিনি। কলকাতা উত্তর তৃণমূল কংগ্রেস সাংসদ  মালা রায় বলেন ,'পুজোর দিনে আমরা এইরকম মাস ভাবে উই ওয়ান্ট জাস্টিস শুনব না। এটা স্টুডেন্টদের কিন্তু রাজনীতি নয়। এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন তাঁরা চাইছেন কলেজটা ঘিরে একটা রাজনীতি হোক।' 

 

 

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget