এক্সপ্লোর

Saumitra Khan: BJP সাংসদ সৌমিত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, হাজিরা এড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

MP MLA Court: চারবার বার MP, MLA কোর্টে হাজিরা দিতে বলা হলেও প্রতিবার হাজিরা এড়িয়েছেন তিনি

প্রকাশ সিনহা, কলকাতা: বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। গ্রেফতারি পরোয়ানা জারি করল বিধাননগরের MP, MLA কোর্ট। ২০২৩ সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় হিংসা ছড়ানো, মারধর, শ্লীলতাহানি-সহ এক ধারায় মামলা হয় সৌমিত্র খাঁর বিরুদ্ধে। তদন্ত করে চার্জশিটও পেশ করে পুলিশ(Saumitra Khan)। আপাতত জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আগামী শুনানিতে সৌমিত্র না এলে জামিন অযোগ্য ধারা. গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে আদালত।

সেই মামলায় সৌমিত্রকে চারবার বার MP, MLA কোর্টে হাজিরা দিতে বলা হলেও প্রতিবার হাজিরা এড়িয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের উদ্ধারের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারছেন না বলে আদালতে জানিয়েছে তাঁর আইনজীবী। একাধিক বার হাজিরা এড়ানোর সৌমিত্রর উপর ক্ষুব্ধ আদালত। ৯ জুলাই ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতারের নির্দেশ আদালতের। (MP MLA Court)

আদালত সূত্রে খবর, ২০২৩ সালে সোনামুখী থানায় দায়ের হওয়া একটি অভিযোগের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পুরনো ওই মামলায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সৌমিত্রর। হিংসা ছড়ানো, মারপিট, শ্লীলতাহানির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিধাননগরে সাংসদ,বিধায়কদেরআদালতে সেই মামলার শুনানি চলছিল। এর আগে, চারটি শুনানিতেই অনুপস্থিত ছিলেন সৌমিত্র। বার বার উপস্থিত হতে বলা হলেও, কানে তোলেননি সৌমিত্র। বার বার তিনি টালবাহানা করছিলেন বলে সামনে এসেছে, তাতেই জল এতদূর গড়াল। (Bidhannagar MP MLA Court)

আরও পড়ুন: Mamata On Sujit : 'সুজিত বসু লোক বসাচ্ছে, কেন বাইরের লোক বসবে?' এবার নাম ধরে দমকলমন্ত্রীকে ভর্ৎসনা মমতার

সম্প্রতি যখন সৌমিত্রকে দেখতে পাওয়া যায়নি,তাঁর আইনজীবীকে প্রশ্ন করেন বিচারক। জবাবে সৌমিত্রর আইনজীবী জানান, ভোট পরবর্তী হিংসা সামাল দিতে ব্যস্ত রয়েছেন বিজেপি সাংসদ। এতে ক্ষুব্ধ হন বিচারক। সৌমিত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দিনের পর দিন সৌমিত্র হাজিরা এড়াচ্ছেন, বার বার ডাকা হলেও এড়িয়ে যাচ্ছেন বলেই বলেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 

বিধাননগর সাংসদ, বিধায়ক আদালতের তরফে সৌমিত্রের বিরুদ্ধে জামিযোগ্য ধারায় গ্রেফতার পরোয়ানা করা হয়েছে আপাতত। ৯ জুলাই তাঁকে হাজির হতে বলে হয়েছে। এর পরও যদি সৌমিত্র হাজিরা না দেন, সেক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে আদালত। স্বভাবতই অস্বস্তি বাড়ল সৌমিত্রের। এ নিয়ে সাংসদের তরফেকোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে

ভিডিও

Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget