এক্সপ্লোর

Calcutta High Court : আদালতের নজরদারিতে এবার থেকে হবে পুর নিয়োগ-দুর্নীতি তদন্ত, নির্দেশ হাইকোর্টের

Municipality Job Scam : 'টাকা কোথায় গেল ? দুর্নীতির মাথায় কে ?' সিবিআইকে প্রশ্ন আদালতের।

সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিক নিয়োগ দুর্নীতি-তদন্তে গঠিত সিবিআই সিট-ই তদন্ত করবে পুর নিয়োগ দুর্নীতির, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পাশাপাশি আদালতের নজরদারিতে এবার থেকে হবে পুর নিয়োগ-দুর্নীতি তদন্ত, নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার (Justice Amrita Sinha)। পুর-নিয়োগ দুর্নীতির তদন্তকারী আধিকারিক সুনীল সিংহ রাওয়াতকে সিটে অন্তর্ভুক্ত করল আদালত। সঙ্গে সিবিআইকে (CBI)।

'টাকা কোথায় গেল ? দুর্নীতির মাথায় কে ? আপনারা নীচ থেকে উপরে উঠছেন, উপর থেকে নীচে নামতে অসুবিধা কোথায় ? আপনাদের কে বাধা দিচ্ছে ?' সিবিআইকে এমনই কড়া প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। সঙ্গে খানিক উষ্ণা প্রকাশ করেই আদালতের বিচারপতির বক্তব্য, 'আপনাদের তদন্তে কি আদৌ কোনও অগ্রগতি আছে ? একই ধরনের সব রিপোর্ট দিচ্ছেন, পুরনো তথ্যে ভরা ! নতুন অগ্রগতি কোথায় ? শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময় একটু হুড়োহুড়ি হল, তারপর আবার ঘুমিয়ে পড়লেন ? '

প্রাথমিক ও পুর নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট নিয়েও প্রশ্নের মুখে সিবিআই। পাশাপাশি 'লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে তদন্ত কতদূর ? ' ১৪ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিন্হার। এদিকে, উঠে আসে তথ্য ডাউনলোড বিতর্কও। যেখানে ইডি জানায়, লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশির সময় তদন্তকারী আধিকারিক সেখানকার কম্পিউটারে কিছু ব্যক্তিগত বিষয় ইন্টারনেটে অনুসন্ধান করেছিলেন। সেই কম্পিউটার বাজেয়াপ্তও করা হয়নি। থানায় GD হয়েছে। যার পাল্টা বিচারপতি প্রশ্ন ছুড়ে দেন, এই ধরনের আধিকারিককে কেন সিট থেকে সরিয়ে দেবো না ? এই ধরনের একটা মামলায় এত ঢিলেঢালা মনোভাব কেন ? ইন্টারনেটের জন্য কম্পিউটার কেন দরকার, এখন তো ফোনেই সব আছে।

এদিন শুনানি চলাকালীন ওঠে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি, পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ও নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের প্রসঙ্গও ওঠে। বিচারপতি বলেন, মানিক ভট্টাচার্য তো একা এই দুর্নীতি করেননি। তিনি ছাড়াও আরও ব্যক্তি আছে।  কী ব্যবস্থা নিচ্ছেন ?উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, এটা একটা ঠান্ডা মাথায় করা দুর্নীতি। জাল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, শুধু ২৬৪ জনই নয়, বেআইনিভাবে নিয়োগ পাওয়াদের মধ্যে আরও অনেকে আছেন। সেই তালিকা কোথায় ? আরও কয়েকজনের নাম রিপোর্টে দেওয়া হয়েছে বলে জানায় সিবিআই




আরও পড়ুন- টোপ দিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ, ইডি-র হাতে গ্রেফতার চিটফান্ড সংস্থা চক্র গ্রুপের কর্ণধার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য

ভিডিও

India Vs Brazil: ৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট
Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget