এক্সপ্লোর

Chit Fund Arrest : টোপ দিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ, ইডি-র হাতে গ্রেফতার চিটফান্ড সংস্থা চক্র গ্রুপের কর্ণধার

ED Arrest : ইডি-র দাবি, নিউটাউনে একটি, তারাপীঠে দুটি হোটেল রয়েছে এই সংস্থার। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, চিটফান্ড সংস্থার মালিককে গ্রেফতার করে ইডি।

প্রকাশ সিনহা, কলকাতা : এবার ইডি-র (ED) হাতে গ্রেফতার হলেন রাজ্যের এক চিটফান্ড সংস্থার মালিক (Chit Fund Agency Head)। ধৃত পার্থ চক্রবর্তী চক্র গ্রুপের কর্ণধার। অভিযোগ, বিভিন্ন স্কিমের টোপ দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছিল চক্র গ্রুপ (Chakra Group) নামে ওই চিটফান্ড কোম্পানি। ইডি-র দাবি, নিউটাউনে একটি, তারাপীঠে দুটি হোটেল রয়েছে এই সংস্থার। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, চিটফান্ড সংস্থার মালিককে গ্রেফতার করে ইডি।

বাজার থেকে কোটি কোটি টাকা তোলার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য আগেও কয়েকবার ইডি সমন পাঠিয়েছিল ওই ব্যবসায়ীকে। আগের কয়েকটি সমন এড়িয়ে গেলেও গতকাল ইডির সমনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছিলেন চক্র গ্রুপের কর্ণধার। যেখানে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। যার পরে বিভিন্ন স্কিমে বাজার থেকে কোটি কোটি তোলার দায়ে গভীর রাতের দিকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, চিটফান্ড সংস্থার মালিককে মঙ্গলবার আদালতে পেশ করা হবে। 

প্রসঙ্গত, গত মাসেই রাজ্যে চিটফান্ড (Chitfund) তদন্তের জন্য গঠিত শাখা তুলে নিয়েছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) প্রধান দফতর থেকে জারি করা হয়েছিল নির্দেশিকা। চিটফান্ড তদন্তের জন্য সিজিও কমপ্লেক্সে (CGO Complex) আলাদা ইউনিট  তৈরি করা হয়েছিল। যেখানেই সারদা-রোজভ্যালি, আইকোর তদন্তের কাজকর্ম চলত।সেই ইউনিটকে জুড়ে দেওয়া হয়েছে ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের সঙ্গে। এদিকে, এখনও নিষ্পত্তি হয়নি সারদা-রোজভ্যালি, আইকোর মামলার। শেষ হয়নি তদন্তও।

স্বল্প সময়ে বেশি রিটার্ন পাওয়ার স্বপ্ন ! ঝুঁকি জেনেও লগ্নির ঝোঁক! আর তাতেই চিটফান্ডের (Chit Fund) পাল্লায় পড়ছেন বহু মানুষ! সেই ৭-এর দশক থেকেই বাংলায় (West Bengal) বারবার চিটফান্ড কেলেঙ্কারি ঘটেছে। তা সত্বেও এই ধরনের ভুইফোঁড় সংস্থায় লগ্নির (Invest) প্রবণতা কমেনি। চড়া সুদের প্রলোভনে পা দিয়ে বারবার কেন সর্বস্বান্ত হয় সাধারণ মানুষ? মনোবিদ সুবর্ণা সেন বলেন, "প্রত্যেকেই অর্থনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্যান্ডেমিকের পরে সেটা বেড়েছে, এত ইনসিকিওরিটি, ভাবছেন ম্যাজিক হয়ে যাবে, হয়তো কোথাও ভাবছেন, এরা ওরকম নয়, ওই জন্য টাকা লগ্নি করছেন।"  

 

আরও পড়ুন- মেল-ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পুলিশ, যা বলার বলে দিয়েছি, পাল্টা ইডির, লিপস অ্য়ান্ড বাউন্ডসের ফাইল ঘিরে নতুন সংঘাত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget