এক্সপ্লোর

Mamata Banerjee on School Close: সংক্রমণ বাড়লে ফের স্কুল বন্ধের ভাবনা, শিক্ষাসচিবকে পর্যালোচনার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee on School Close: সংক্রমণ বাড়লে ফের স্কুল বন্ধের ভাবনা। ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দক্ষিণ ২৪ পরগনা: সংক্রমণ বাড়লে ফের স্কুল বন্ধের (School Close) ভাবনা রাজ্যে (West Bengal)। গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Chief Minister Mamata Banerjee)। এদিন  শিক্ষাসচিবকে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। 

গঙ্গাসাগর সফরের দ্বিতীয় দিনে আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এদিকে রাজ্যের করোনার গ্রাফ (Corona) নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। এদিন গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে শিক্ষা সচিবকে তিনি বলেন, “সারা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সুতরাং এই সময়টা স্কুল কলেজ খোলা রাখা থাকবে কি না, তা দেখতে হবে। দেখতে হবে যাতে কোভিড বিধি মানতে হয়।’’ সংক্রমণ বাড়লে ফের স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করতে শিক্ষা সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “প্রয়োজনে ৫০% ওয়ার্ক ফ্রম হোম (Work From Home)। ৩ জানুয়ারি থেকে কোভিড বিধি পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে কলকাতায় কনটেনমেন্ট জোন (Containment Zone)। প্রয়োজনে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন। করোনা বাড়ছে, ওমিক্রন বেশি করে ছড়াচ্ছে। যাবতীয় সতর্কতা মানতে হবে, কোভিড বিধি পালন করতে হবে।’’ 

এদিকে করোনার পাশাপাশি, রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশে না গিয়েও সংক্রমিত আরও চারজন। রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ। এদের মধ্যে একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও, বাকি চারজন বিদেশে যাননি। এই চারজনের মধ্যে ২ জন কলকাতার, বাকি ২ জন দমদম ও হাওড়ার বাসিন্দা। রাজ্যের তরফে মোট ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচজনের নমুনায় ওমিক্রন ধরা পড়েছে। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।   

আরও পড়ুন: Gangasagar Mela: "গঙ্গাসাগরের উন্নয়ন চাইলে কেন্দ্রের সঙ্গে কথা বলুন,'' মমতার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget