এক্সপ্লোর

Scrub Typhus : জ্বর এসেছে? একটুও দেরি নয়, বাড়ছে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা

Scrub Typhus: An Emerging Threat : ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া। যে রোগের প্রাথমিক উপসর্গই হল জ্বর।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : জ্বর এসেছে? তাহলে আর একটুও দেরি নয়। এখনই যান ডাক্তারের কাছে। কোচবিহারের বাসিন্দাদের এমনটাই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তার কারণ, উত্তরবঙ্গের এই জেলায় উদ্বেগ বাড়িয়ে হাজির স্ক্রাব টাইফাস। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর,
চলতি বছরের মে মাস পর্যন্ত স্ক্রাব টাইফাসে আক্রান্তের ৬০-এর কাছাকাছি।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর,

  • গত বছর স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা ছিল ৪।
  • এবার প্রথম ৫ মাসেই, সংখ্যাটা প্রায় ১৫ গুণ বৃদ্ধির কারণ হিসেবে, বেশি পরীক্ষার কথাই বলছেন জেলার স্বাস্থ্য কর্তারা।

গত বছর ৪০জনের পরীক্ষা হয়েছিল। সেক্ষেত্রে এবার পরীক্ষা হয়েছে ৮০০। আগে শুধুমাত্র কোচবিহার MJN মেডিক্যাল কলেজে পরীক্ষা হলেও, এখন মাথাভাঙা ও তুফানগঞ্জ মহকুমা হাসপাতালেও পরীক্ষা হচ্ছে। এই অবস্থায় কীভাবে রোগ নির্ণয় ও নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।  কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস জানালেন, জ্বর বা ঘা হলে সঙ্গে সঙ্গে যেন স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা হয়। বিশেষজ্ঞদের মতে, ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া। যে রোগের প্রাথমিক উপসর্গই হল জ্বর।

এই রোগের মূল লক্ষণগুলি কী কী?

সাধারণ জ্বরের মতোই এই রোগেও যে লক্ষণগুলি দেখা যায়, সেগুলি হল -

  • গা-হাত-পায়ে ব্যথা
  • শরীরে পোকা কামড়ানোর দাগ পাওয়া যায়
  •  মাথা ব্যথা
  •  টানা জ্বর 
  • লো ব্লাড প্রেশার
  • কোনও কোনও ক্ষেত্রে সর্দি
  • সারা শরীরে  র‍্যাশ 
  • পেটের সমস্যা

    চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি যেমন এডিস মশার কামড়ে হয়, তেমনই ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া! প্রথমেই ধরা পড়লে স্ক্রাব টাইফাসের দ্রুত মোকাবিলা সম্ভব। রোগ নির্ণয়ে দেরি হলেই প্রাণঘাতী হয়ে ওঠে স্ক্রাব টাইফাস। 

 

 

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget