এক্সপ্লোর

Ballygunge Station: শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে ব্যাহত, বালিগঞ্জ স্টেশনের কাছে তার ছিঁড়ে বিপত্তি

Sealdah Train Services Disrupts: রেল সূত্রে খবর, বালিগঞ্জ স্টেশনের কাছে শিয়ালদাগামী লাইনে ওভারহেড তার ছিঁড়ে যায়।শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে ব্যাহত।

কলকাতা: বালিগঞ্জ স্টেশনের (Ballygunge station) কাছে রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইনে ট্রেন 9Sealdah South Budge Budge line) চলাচল আধঘণ্টার জন্য ব্যাহত হয়। অফিস টাইমে ভোগান্তি যাত্রীদের।রেল সূত্রে খবর, বালিগঞ্জ স্টেশনের কাছে শিয়ালদাগামী লাইনে ওভারহেড তার ছিঁড়ে যায়। এর জেরে সকাল ৮টা ৫৫ থেকে সাড়ে ৯টা পর্যন্ত বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে ব্যাহত বারবার

প্রসঙ্গত, গতমাসের শেষেই গড়িয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটেছিল। শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় (South Section) সেদিনও বিঘ্নিত হয়েছিল ট্রেন চলাচল। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ৩ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচল ব্যহত হয়েছিল। ওইদিন ডাউন লাইনে দু-একটি ট্রেন চলছিল। শিয়ালদার পাশাপাশি দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে অপেক্ষায় ছিল যাত্রীরা। কেউ কেউ অপেক্ষা করছিলেন ট্রেনের মধ্যেই। দক্ষিণ শাখায় ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিংয়ের মতো একাধিক ট্রেনের রুট রয়েছে। সমস্ত শাখাতেই ট্রেন চলাচল বন্ধ ছিল সেদিন।  

চলতি বছরেই আরও বড় বিপত্তির সাক্ষী হয়েছে রাজ্য

তবে এতো গেল ওভারহেড ছিড়ে গিয়ে বিপত্তির ঘটনা। তবে চলতি বছরেই এথেকেও আরও বড় বিপত্তির সাক্ষী হয়েছে রাজ্য। এবছর জুন মাসে বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ হয়েছিল। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়েছিল। একজন চালক আহত হয়েছিলেন। ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছিল।

আরও পড়ুন, ভয়াবহ ভূমিকম্প নেপালে, 'সাহায্য করতে প্রস্তুত', শোকপ্রকাশ মোদির

স্থানীয় সূত্রে খবর এসেছিল, ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মেরেছিল বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। বাঁকুড়ার দিক থেকে ডাউনে এসে ধাক্কা মেরেছিল ওই মালগাড়িটি। ২টি গাড়ির ৩টি করে বগি বেলাইন হয়ে যায়। একটির উপর আরেকটি রেক উঠে গিয়েছিল। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির মোট ৬টি বগি লাইনচ্যুত হয়েছিল। স্থানীয়রাই চালকদের উদ্ধার করেছিলেন। ওভারহেড তারের ক্ষতি হয়েছিল, ইঞ্জিনেরও ক্ষতি হয়েছিল।একই লাইনে দুটি মালগাড়ি কী করে এল, তা নিয়ে প্রশ্ন উঠছিল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget