এক্সপ্লোর

Sealdah Train Service: শিয়ালদার একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা, স্বাভাবিক হবে কবে ?

Sealdah Train Service : শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা, কবে স্বাভাবিক হবে ? কী বলছে রেল ?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা। দিনভর চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। রেলের আশা, জুলাইয়ের শুরুতেই শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারবে। 

বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম

ব্যস্ত সময়ে চরম ভোগান্তি। কোথাও সংক্ষিপ্ত করা হয়েছে রুট। সেইসঙ্গে দেরিতে চলাচল করছে ট্রেন। এই দুর্ভোগ চলবে রবিবার পর্যন্ত। কারণ, ১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। রবিবার দুপুর পর্যন্ত তা বন্ধ থাকবে। স্টেশনের বাকি ১৬টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল চালু থাকলেও, অনেক ট্রেন দেরিতে ঢুকছে। 

বেশ কিছু লোকাল ট্রেন বাতিল  

কিন্তু কথায় বলে, আগামীর সুখের জন্য বর্তমানে যন্ত্রণা ভোগ। শিয়ালদা সেকশনে প্রতিদিন ৮৯৪টি ট্রেন যাতায়াত করে। তার মধ্যে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেইমতো সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৮০৬। সেই ৮০৬টা ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা পর্যন্ত না গিয়ে দমদম, দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাত পর্যন্ত যাতায়াত করছে সেগুলি। 

কিছু দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে

চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে। সেগুলি হল,  শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস এবং আসানসোল এক্সপ্রেস। স্টেশন বদলালেও প্রতিটি ট্রেনের ছাড়ার সময় একই থাকছে। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জেরে যাত্রী ভোগান্তি কমাতে, রাজ্য সরকারের কাছে বেশি বাস চালানোর অনুরোধ জানানো হয়েছে রেলের তরফে। রেল সূত্রে খবর, রবিবার এই কাজ শেষ হলে, শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলি দমদমের দিকের অংশ ৬০ মিটার করে বাড়ানো হবে। তার জন্য চলতি মাসেই ফের ২-৩দিনের ট্রেন চলাচল বিঘ্নিত হবে। 

আরও পড়ুন, কিছু লোক বেইমানি করেছে : বিস্ফোরক বালুরঘাটের পরাজিত TMC প্রার্থী বিপ্লব, মুখ খুললেন উত্তম বারিকও

রেল সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শিয়ালদার একাধিক প্ল্যাটফর্মগুলিকে বড় করার কাজ চলছে। এতদিন ৯ কামরার ট্রেন চলত, এবার থেকে ১২ কামরার ট্রেন চলবে। এবং ১২ কামরার ট্রেন চলাচলের জন্য প্ল্যাটফর্ম বড় করার প্রয়োজন। প্রথম পর্যায়ের যে কাজ, অর্থাৎ প্ল্যার্টফর্ম কন্সট্রাকশনের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। পাশাপাশি ৬ জুন থেকে ৯ জুন অবধি চলবে ইন্টারলকিয়ের এবং সিগন্যালিঙের কাজ চলবে।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget