এক্সপ্লোর

Road Accident: দ্বিতীয় হুগলি সেতুতে ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পরপর ট্রাককে ধাক্কা লরির ! কী পরণতি হল দুর্ঘটনার ?

Kolkata Road Accident News: শুক্রবার রাত তখন সাড়ে ১১টা। সেই সময় দ্বিতীয় হুগলি সেতুর মাঝখানের ডিভাইডার ভেঙে পণ্যবোঝাই লরি ঢুকে পড়ে উল্টো দিকের রাস্তায়।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পরপর ট্রাককে ধাক্কা মারে লরি। লরির ধাক্কায় একটি ট্রাকের চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ হাওড়ামুখী যান চলাচল বন্ধ থাকে।

কী করে দুর্ঘটনা ?

শুক্রবার রাত তখন সাড়ে ১১টা। সেই সময় দ্বিতীয় হুগলি সেতুর মাঝখানের ডিভাইডার ভেঙে পণ্যবোঝাই লরি ঢুকে পড়ে উল্টো দিকের রাস্তায়। উল্টো দিকের লেনে ঢুকে পড়ায় যত বিপত্তি । মুখোমুখি সংঘর্ষ হয় একাধিক গাড়ির।  দুটি পণ্যবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনায় লরি চালকের মৃত্যু হয়। জখম হন আরও দুই জন। তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  এদিকে দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট লেন বন্ধ থাকায় যান চলাচল বিঘ্নিত হয়। পণ্যবোঝাই লরিতে থাকা প্রচুর সিমেন্টের বস্তা রাস্তা ছড়িয়ে পড়ে। পরে রাস্তা পরিষ্কার ও দেহ উদ্ধারের কাজে হাত লাগান উদ্ধারকারীরা।

মা উড়ালপুলে দুর্ঘটনা -

চলতি মাসেই দুর্ঘটনার ঘটনা ঘটে মা উড়ালপুলে। চোখের সামনে ঘটে যায় ভয়াবহ ঘটনা। আতঙ্কিত হয়ে পড়েন বাইক আরোহী। তাঁর সহযাত্রী ছিটকে পড়েন উড়াল পুলের নীচে। প্রায় ৮০ ফুট নীচে। 

অফিস টাইমে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। উড়ালপুলের গার্ডওয়াল টপকে প্রায় ৮০ ফুট নীচে ছিটকে পড়ে যান মোটরবাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

সকাল সাড়ে ৮টা নাগাদ তিলজলা ট্রাফিক গার্ডের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ইএম বাইপাসের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারেন বাইক চালক। উড়ালপুলের ওপর থেকে ছিটকে নীচে পড়ে যান চালকের পিছনে বসা যুবক। বাইক চালকের দাবি, ওভারটেক করা আরেকটি বাইককে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। 

এই প্রথম নয় ২০১৯ এও অনুরূপ একটি দুর্ঘটনা ঘটেছিল এই উড়ালপুলেই। সেবার মা উড়ালপুলের যে ব়্যাম্পটি এজেসি বোস রোড হয়ে হেস্টিংস থানার দিকে নামে, সেখানে ঘটে এমন দুর্ঘটনা। এক বাইকআরোহী ধাক্কা মারেন উড়ালপুলের গার্ডওয়ালে। পেছনের আরোহী ছিটকে পড়ে যান নিচে, একেবারে রেলিং টপকে। বাইক আরোহীও ভয়াবহ জখম হন। কেন এই মা উড়ালপুলে বারবার ঘটে দুর্ঘটনা , উঠছে প্রশ্ন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget