এক্সপ্লোর

Jhalda: এখানেই সংরক্ষিত সব সিসিটিভি ফুটেজ, আগুনে ভস্মীভূত ঝালদা পুরনো থানার একাংশ

Purulia News: পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে আগুন লেগে ভস্মীভূত হল ঝালদা পুরনো থানার একাংশ। এই থানাতেই সংরক্ষিত সব সিসিটিভি ফুটেজ।

ব্রতদীপ ভট্টাচার্য, ঝালদা: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর (Congress Councillor Tapan Kandu) খুনে (Murder Case) সিবিআই তদন্ত (CBI probe) চলাকালীন ঝালদার পুরনো থানায় (Jhalda Old Police Station) অগ্নিকাণ্ডের (Fire) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ সকালে থানার মধ্যে বাজেয়াপ্ত করে রাখা সারি সারি বাইকে আগুন ধরে যায়। সেই আগুন থানার অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলের একটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এই থানাতেই রাখা আছে শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। গত কয়েকদিন ধরে দফায় দফায় এখানেই তদন্তের কাজে এসেছেন সিবিআই অফিসাররা। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্নপূর্ণা পুজোর শোভাযাত্রা থেকে বাজি ছোড়ার কারণে আগুন লাগে বাইকে।  

তপন কান্দু খুনের তদন্ত

এদিকে, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যার তদন্তে আজ তাঁর ব্যবসার পার্টনার পিন্টু চন্দকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। সেই সঙ্গে আজ স্থানীয় এক তৃণমূল কর্মী বিশ্বনাথ কান্দুকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরভোটের ফল ঘোষণার দিন গন্ডগোল হয় কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে। তা নিয়ে ঝালদা থানায় দায়ের হয় অভিযোগ। সেই ঘটনার বিষয়ে জানতেই বিশ্বনাথ কান্দুকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর।

আগ্নেয়াস্ত্র উদ্ধারে তৎপর সিবিআই

এরই মধ্যে কংগ্রেস কাউন্সিলরকে খুনে অভিযুক্ত কলেবর সিংহকে হেফাজতে নেওয়ার পর আগ্নেয়াস্ত্র উদ্ধারে তত্‍পর হল সিবিআই। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের খোঁজে রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এর আগে ম্যাগাজিন ও গুলি উদ্ধার হলেও আগ্নেয়াস্ত্রর হদিশ মেলেনি। একটি নির্মীয়মাণ বাড়ির কুয়ো ও আশপাশে আগ্নেয়াস্ত্রের খোঁজে চলে তল্লাশি।  

হাইকোর্টে তপন কান্দুর স্ত্রী

তপন কান্দু খুনের ঘটনার প্রধান সাক্ষী ও প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ কয়েকদিন আগে বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ওই ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।  

সেরা শিরোনাম

Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget