এক্সপ্লোর

ED Sandeshkhali: রেশন দুর্নীতি তদন্তে বারবার 'আক্রান্ত' ইডি, সল্টলেকের CGO কমপ্লেক্সে বাড়ছে নিরাপত্তা

Ration Scam: সিজিও কমপ্লেক্সে ধাপে ধাপে আনা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কেন? কী কারণ?

প্রকাশ সিনহা, কলকাতা: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam Case) গতকাল সন্দেশখালি (Sandeshkhali) এবং বনগাঁয় গিয়ে হামলার মুখে পড়ে ED। তারপরই বাড়ানো হল সল্টলেকের CGO কমপ্লেক্সের নিরাপত্তা। ধাপে ধাপে আনা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।                                                                

গ্রেফতার করে নিয়ে আসার পর, CGO কমপ্লেক্সে রাখা হয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে। এদিন জোকার ESI হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্যে নিয়ে যাওয়ার সময়, ৩টি কনভয়ে ছিলেন ১০ জন CRPF জওয়ান। 

এদিকে, সন্দেশখালির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করল ED। গতকাল রাতে রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার SP জোবি থমাসের কাছে ই মেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগে উল্লেখ, কোর্ট ওয়ারেন্ট নিয়ে গতকাল রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গেলে ED-র আধিকারিকরা আক্রান্ত হন। মারধর, গাড়ি ভাঙচুরের পাশাপাশি, ED-র অফিসারদের মোবাইল ফোন, ল্যাপটপ, টাকাপয়সা ও গোপনীয় নথিও ছিনতাই করা হয়। ৩ জন ED আধিকারিক হাসপাতালে ভর্তি। পূূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে কেন্দ্রীয় এজেন্সির দাবি। ED সূত্রে দাবি, পুলিশের কাছে অভিযোগের সঙ্গে হামলার সময়ের ফুটেজ পাঠানো হয়েছে। যাতে হামলাকারীদের শনাক্ত করা সহজ হয়। সূত্রের খবর, এই ঘটনায় প্রয়োজনে NIA তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে ED।    

আরও পড়ুন, সন্দেশখালির ঘটনায় ED-র বিরুদ্ধেই FIR পুলিশের! শাহজাহানের কেয়ারটেকারের অভিযোগেই মামলা?

অন্যদিকে, সন্দেশখালির ঘটনায় ED-র বিরুদ্ধেই FIR পুলিশের। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু করল ন্যাজাট থানার পুলিশ। অভিযোগে উল্লেখ, গতকাল না জানিয়ে এবং ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন ED-র অফিসাররা। এ ছাড়াও, সন্দেশখালির ঘটনায় আরও দুটি FIR হয়েছে। ED-র অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। বেপরোয়া অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আরেকটি মামলা করেছে ন্যাজাট থানার পুলিশ। সেখানে সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।  

সেরা শিরোনাম

RG Kar Case: ‘বলছে ডাক্তারদের ধরা যাবে না, রাজনীতিতে পা দিতাম না...’, অভয়াকাণ্ডে CBI-এর নিন্দা, আদালতের ভূমিকাতেও প্রশ্ন রত্না দেবনাথের
‘বলছে ডাক্তারদের ধরা যাবে না, রাজনীতিতে পা দিতাম না...’, অভয়াকাণ্ডে CBI-এর নিন্দা, আদালতের ভূমিকাতেও প্রশ্ন রত্না দেবনাথের
Weather Alert: দক্ষিণে বৃষ্টি সামান্য কমলেও রেহাই নেই উত্তরে, সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া ?
দক্ষিণে বৃষ্টি সামান্য কমলেও রেহাই নেই উত্তরে, সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া ?
DVC News: প্রবল বৃষ্টিতে ছাড়া হল দুর্গাপুর ব্যারেজের জল, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ায় সতর্কবার্তা
প্রবল বৃষ্টিতে ছাড়া হল দুর্গাপুর ব্যারেজের জল, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ায় সতর্কবার্তা
West Bengal News Live Updates: ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, গ্রেফতার ৬
ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, গ্রেফতার ৬

ভিডিও

DVC News : রাতভর দফায় দফায় বৃষ্টি, নাগাড়ে জল ছাড়ছে DVC। জল ছাড়া হয়েছে ১ লক্ষ ১৮ হাজার কিউসেক
Firhad Hakim: নিউ আলিপুরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি
NCPI News | তৃণমূলের 'বিদ্রোহী' ২০ জন সাংসদকে ৩ সপ্তাহ সময় দিলেন লোকসভার স্পিকার
WB Police on Syndicate: কলকাতা-হাওড়া-সল্টলেক-বারুইপুরে তোলা আদায়ে সিন্ডিকেট চক্রের হদিশ!
RG Kar Case : RG করকাণ্ডে তরুণী চিকিৎসকের দেহের তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget