এক্সপ্লোর

Doctors Hunger Strike: জুনিয়র চিকিৎসকদের পাশে, এবার অনশনে সিনিয়র চিকিৎসকরাও

West Bengal News: জুনিয়রদের পাশে দাঁড়াতে রিলে অনশনের সিদ্ধান্ত নিলেন সিনিয়র ডাক্তাররা।

সন্দীপ সরকার, কলকাতা: এবার অনশনে সিনিয়র চিকিৎসকরাও। সিদ্ধান্ত ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। জুনিয়রদের পাশে দাঁড়িয়ে রিলে অনশনের সিদ্ধান্ত সিনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের ডোরিনা ক্রসিংয়ের ধর্নাস্থলে গেলেন সিনিয়র চিকিৎসকরাও। 

অনশনে সিনিয়র চিকিৎসকরাও: আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ে ধর্মতলার ধর্নামঞ্চে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আজ দ্বিতীয় দিন। অনশনে বসেছেন SSKM হাসপাতালের অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, NRS মেডিক্যাল কলেজের পুলস্ত্য আচার্য ও যাদবপুরের KPC মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা। আর এবার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালেন সিনির ডাক্তাররাও। রিলে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে একই মঞ্চে অনশন করার ক্ষেত্রে সমস্যার জায়গা হল, পুলিশ অনুমতি দেবে কিনা। পুলিশ যদি অনুমতি না দেয়, তাহলে বিকল্প জায়গা ভাবা হবে। কতজন, কবে থেকে বসবেন তা আজ সন্ধের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।

৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই তোলপাড় শুরু হয় রাজ্যজুড়ে। পথে নামে নাগরিক সমাজ থেকে চিকিৎসক-সহ বিভিন্ন পেশার মানুষ। লালবাজার এবং স্বাস্থ্য়ভবন চত্বরে অবস্থান বিক্ষোভ করেন জুনিয়র ডাক্তাররা। এবার ধর্মতলায় অনশনে বসেছেন তাঁরা। ধর্না মঞ্চে বড় ঘড়ি বেধে রেখে শুক্রবারই রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। ডেডলাইনের মধ্য়ে দাবি পূরণ না হওয়ায় এবার কথামতো জীবন বাজি রাখার পথে হেঁটেছেন গতকাল। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার-সহ ১০ দফা দাবি আদায়ে আমরণ অনশনের রাস্তা বেছেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সেই সঙ্গে অনশনের স্বচ্ছতা নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে তার জন্য় অনশন মঞ্চে সিসি ক্যামেরা বসানোরও ঘোষণা করেন তাঁরা। শনিবার থেকে যে ৬জন জুনিয়র চিকিৎসক আমরন অনশন শুরু করলেন তার মধ্য়ে আর জি কর মেডিক্য়াল কলেজের কেউ নেই। অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও জুনিয়র চিকিৎসকরা রিলে অনশন শুরু করেছেন। আজ ১৭ জন প্রতীকী অনশনে বসেন। আগামীকাল থেকে ২ জন করে রিলে অনশন করবেন। পাশাপাশি, হাসপাতালেও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রেখেছেন জুনিয়র ডাক্তাররা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Joynagar News: জয়নগর কাণ্ডে কাঁটাপুকুর মর্গে তুলকালাম, ৪ বিরোধী নেত্রীর বিরুদ্ধে মামলা পুলিশের

সেরা শিরোনাম

Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget