Kalyan Banerjee and Samik Bhattacharya: লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ, তারপরই শমীকের সঙ্গে দেখা শ্রীরামপুরের সাংসদের, ছিলেন মহুয়াও?
Kalyan Meet Samik: লোকসভা থেকে সাসপেনশনের পরেই রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। আর এই নিয়েই জোর জল্পনা রাজনৈতিক মহলে।

নয়া দিল্লি: লোকসভা থেকে সাসপেন্ড শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । আর লোকসভা থেকে সাসপেনশনের পরেই রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ । শমীকের সঙ্গে কল্যাণের এই সাক্ষাৎ ঘিরে এবার জোর জল্পনা রাজনৈতিক মহলে ।
আরও পড়ুন: 'আমি তো ওই স্কুলে পড়িনি', সাসপেন্ড হয়েই ক্ষোভ প্রকাশ কুণালের
সংসদের বাইরে দু'জনকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় । প্রায় ১৫ মিনিট কথা বলেন তাঁরা । সাসপেনশনের পর সংসদের বাইরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তার আগে বেশ অনেকক্ষণ কল্যাণের সঙ্গে কথা বলেন, আর এক তৃণমূল সংসদ মহুয়া মৈত্র ।
শমীক ভট্টাচার্য যখন বেরোচ্ছিলেন সংসদ থেকে সেই সময় তাঁকে এক সাইডে নিয়ে যান কল্যাণ, আর প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে কথা বলেন দুজনে । তারপর সেখানে আসেন মহুয়া মৈত্র । তিনিও বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে ।
যদিও তাঁদের কী নিয়ে কথা হয়েছে সেই বিষয়ে জানা যায়নি । তবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি বলেন এটা লোকসভার ব্যাপার । তিনি বিষয়ে জানেন না । লোকসভা যা সিদ্ধান্ত নিয়েছে, সেই অনুযায়ী নিশ্চয় তৃণমূল পদক্ষেপ করবে, জানান শমীক । যেহেতু তিনি নিজে লোকসভার সদস্য নন, তাই এই বিষয়ে বলতে পারবেন না ।
সংসদে বাদল অধিবেশন চলছে । আর তড়ি মধ্যে আজ লোকসভা থেকে সাসপেন্ড শ্রীরামপুরের তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় । মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে । সরকারের পক্ষ থেকে তৃণমূল সাংসদকে সাসপেন্ড করার প্রস্তাব অর্জুন রাম মেঘাওয়ালের । ভোটাভুটি করে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার পক্ষেই সিলমোহর দিলেন লোকসভার স্পিকার ।























