এক্সপ্লোর

SFI: বাংলা ভাষাকে অপমানের অভিযোগ, বিজেপির রাজ্য দফতরে বর্ণ পরিচয় ও সহজ পাঠ পাঠাল SFI

Bengali Language: বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষাকে অপমানের অভিযোগে অভিনব কর্মসূচি নিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন SFI।

কলকাতা: বিজেপিশাসিত রাজ্যগুলিতে পরপর বাংলাভাষীদের হেনস্থা ও অত্যাচারের অভিযোগ উঠছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাংলা ভাষাকে অপমানেরও। এই আবহে বিজেপির রাজ্য দফতরে বর্ণ পরিচয় ও সহজ পাঠ পাঠাল SFI। 

বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষাকে অপমানের অভিযোগে অভিনব কর্মসূচি নিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন SFI। বুধবার ক্যুরিয়র করে বর্ণ পরিচয় ও সহজ পাঠ বিজেপির রাজ্য দফতরে পাঠিয়েছে তারা। একইসঙ্গে বিজেপি নেতাদের কাছেও পাঠাবে তারা সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "বাংলা ভাষাকে নিয়ে বিজেপি যা করছে তা সকলের লজ্জার। পরিযায়ী শ্রমিকরা প্রতিনিয়ত যেভাবে আক্রান্ত হচ্ছেন একমাত্র বাংলা কথা বলার অপরাধে সেটা আমাদের সবার লজ্জার। আমরা তাই বিজেপি নেতাদের কাছে এই বই পাঠিয়ে দিতে চাই। যাতে তারা বাংলা ভাষাটা আবার নতুন করে শিখতে পারে বুঝতে পারে।''

ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর নির্যাতনের অভিযোগ তুলে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে ভাষা আন্দোলন কর্মসূচি পালন করছে এরাজ্যের শাসকদল। এই আবহেই দিল্লির পুলিশের একটি চিঠিকে হাতিয়ার করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তৃণমূল। দিল্লি পুলিশের বিরুদ্ধে বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষা তকমা দেওয়ার অভিযোগ করে তৃণমূূল কংগ্রেস। দিল্লি পুলিশের তরফে বঙ্গভবনে পাঠানো একটি চিঠিকে সোশাল মিডিয়ায় পোস্ট করে এই অভিযোগ করে এরাজ্যের শাসকদল। তারা দাবি করে, দিল্লির লোধি কলোনি থানা থেকে বঙ্গভবনে এই চিঠি পাঠানো হয়েছে। যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে।

দিল্লি পুলিশের চিঠি নিয়ে বিতর্কের পারদ আরও চড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের পাশে দাঁড়াতে গিয়ে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় সোশাল মিডিয়ায় লেখেন, আসলে "বাংলা" নামে কোনও ভাষা নেই! একটি পোস্টে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, "অনুপ্রবেশকারীদের সনাক্ত করার জন্য দিল্লি পুলিশ ভাষাটিকে 'বাংলাদেশি' হিসেবে উল্লেখ করে একেবারেই ঠিক বলেছে। ভারতে যে ধরনের বাংলা ভাষা বলা হয়, তার উচ্চারণ, বাক্য গঠন এই ভাষার থেকে একেবারেই আলাদা। বাংলাদেশের সরকারি ভাষা কেবল আলাদা নয়, বরং সিলেটির মতো উপভাষাও রয়েছে যা ভারতীয় বাঙালিদের কাছে প্রায় বোধগম্যহীন। আসলে "বাংলা" নামে কোনও ভাষা নেই যা এই সমস্ত রূপগুলিকে ভালভাবে অন্তর্ভুক্ত করে।''            

সেরা শিরোনাম

Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা

ভিডিও

Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget