এক্সপ্লোর

TET Protest: করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে SFI-DYFI-এর কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার ৬

প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেবকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথম দফায় পুলিশ জানিয়েছে, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতা: করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে SFI-DYFI এর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ফের উত্তেজনা ছড়ায়। আজ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস অভিযানের ডাক দিয়েছিল SFI-DYFI। নির্দিষ্ট সময়ের আগেই জড়ো হতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। পুলিশও শুরু করে ধরপাকড়। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেবকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথম দফায় পুলিশ জানিয়েছে, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

করুণাময়ীকাণ্ডের জেরে সল্টলেক জুড়ে চলছে ধরপাকড়। অভিযোগ সাধারণ মানুষ, এমনকী ছাত্র-ছাত্রীদেরও বিনা কারণে আটক করেছে পুলিশ। শুধু কলকাতাই নয়, করুণাময়ীতে বলপূর্বক বিক্ষোভকারীদের তুলে দেওয়ার প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। আগেই বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বাম ছাত্র যুবরা। বামেদের বিক্ষোভ মিছিল দুর্গাপুরে। দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে অবরোধ করেনন বিক্ষোভকারী। 

SFI ও DYFI-এর কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের করুণাময়ী। আজ DYFI-এর রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বাম কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে করুণাময়ীতে আসেন। পুলিশ কর্মীরা বাধা দিলে তাঁরা সেখানেই বসে পড়েন। এরপরই পুলিশ জোর করে বাম যুব কর্মীদের বাসে তুললে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। মীনাক্ষী দাবি তোলেন, কোন কোন জায়গায় ১৪৪ ধারা জারি আছে, পুলিশ তাঁদের জানাক। তাঁরা তার বাইরে কর্মসূচি করবেন। কয়েকজনকে টেনে, হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষপর্যন্ত মীনাক্ষীকেও টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে। 

করুণাময়ীতে পুলিশি অভিযানের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখান বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা 

পশ্চিম বর্ধমান: আজ দুর্গাপুর স্টেশন রোড থেকে মিছিল করে এসে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন সিপিএম কর্মীরা। টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। বেলা ১২টা ১০ থেকে ১২টা ৪০ পর্যন্ত অবরোধ চলে। পরে কোক ওভেন থানার পুলিশ এসে অবরোধ উঠিয়ে দেয়। সে সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয় পুলিশ কর্মীদের।  

হুগলি: হুগলির চুঁচুড়ায় অবরোধ করে বিজেপি। তিন নম্বর গেট থেকে মিছিল করে গিয়ে পিপুলপাতিতে বিবেকানন্দ মূর্তির সামনে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। অবরোধ ওঠাতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। রাস্তায় বসে পড়েন বিজেপি যুব মোর্চার কর্মীরা। তাঁদের চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। 

পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর শহরের গোলকুমার চকে আজ সকালে রাস্তা অবরোধ করে SFI ও DYFI। আধঘণ্টা চলে অবরোধ। কালেক্টরেট মোড়ে অবরোধ করে বিজেপি। এখানে মিনিট ২০ চলে অবরোধ।  
  
বাঁকুড়া: বাঁকুড়া ১ নম্বর ব্লকে বুয়াবাগান মোড়ে পথ অবরোধ করে বিজেপি। সামিল হন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। প্রায় আধঘণ্টা চলে অবরোধ। বাঁকুড়া সদর থানার পুলিশ আসার পর অবরোধ ওঠে। এর জেরে কাতড়া ও পুরুলিয়া যাওয়ার রাস্তা আধঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে।  

বীরভূম: বীরভূমের রামপুরহাট ও আমোদপুরে পথ অবরোধ হয়েছে। দু’জায়গাতেই বিজেপি কর্মীরা পথ অবরোধ করেন। আমোদপুরে সামিল হন পুরশুড়ার বিঝ্পি বিধায়ক বিমান ঘোষ।  দু’জায়গাতেই প্রায় আধ ঘণ্টা চলে অবরোধ।  

সেরা শিরোনাম

Rejinagar By Elections: 'শুভেন্দু অধিকারী তুমি প্রস্তুত থাকো, তোমাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে হটাব', বললেন হুমায়ুন কবীর
'শুভেন্দু অধিকারী তুমি প্রস্তুত থাকো, তোমাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে হটাব', বললেন হুমায়ুন কবীর
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Nandigram-Reginagar By-Polls LIVE: পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget