এক্সপ্লোর

Sheikh Sufian Update: এখনই গ্রেফতারি নয়, ভোট পরবর্তী হিংসা মামলায় সাময়িক স্বস্তি শেখ সুফিয়ানের

Sheikh Sufian Update: নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান।সুফিয়ানের বিরুদ্ধে বিজেপি (BJP) কর্মীকে খুনের অভিযোগে তাঁর  বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।

সুপ্রিম কোর্টে (Supreme Court) রক্ষাকবচ তৃণমূল নেতা শেখ সুফিয়ানের (Sheikh Sufian)। ভোট পরবর্তী মামলার (Post Poll Violence Case) শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিল, এখনই শেখ সুফিয়ানকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। ৩১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। তত দিন পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবেন না কেন্দ্রীয় গোয়েন্দারা।

এর আগে, কলকাতা হাই কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন সুফইয়ান। কিন্তু হাই কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। এর পর হাই কোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুফিয়ান। গত বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান। সুফিয়ানের বিরুদ্ধে বিজেপি (BJP) কর্মীকে খুনের অভিযোগে তাঁর  বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।

গত বছর বিধানসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণার পর নন্দীগ্রামের একাধিক এলাকায় বিজেপি-র উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দেবব্রত মাইতি নামে বিজেপি-র এক কর্মীকে খুনও করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিজেপি জানায়,দেবব্রতর বাড়িতে হামলা চালান সুফিয়ান এবং তাঁর সহযোগীরা। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দু’দিন পর মৃত্যু হয় তাঁর। 

আরও পড়ুন: Mausam Benazir Noor Update: পুরসভার ডায়েরি থেকে বাদ গেল নাম, অসন্তোষ লুকোলেন না মৌসম নুর

নন্দীগ্রামের চিল্লোগ্রামের বাসিন্দা তথা ছিলেন দেবব্রত। তাঁর পরিবার মানবাধিকার কমিশনের কাছে যে অভিযোগ দায়ের করেন, তাতে অভিযুক্তদের তালিকায় সুফিয়ানের নাম ছিল। তার ভিত্তিতেই সুফিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাঁকে জেরাও করে সিবিআই।

সুফিয়ান যদিও শুরু থেকেই বিজেপি এবং নিহতের পরিবারের অভিযোগ অস্বীকার করে আসছেন। বরং তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তোলেন তিনি। তবে বিজেপি-র চোখ রাঙানিকে ভয় পান না বলেও জানিয়ে দেন। সুফিয়ান বলেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের লড়াই করার সাহস আছে। আমি কোনও হামলায় জড়িত নই। দেবব্রতের মৃত্যুর সঙ্গে কোনও যোগ নেই আমার। এ ভাবে আমাকে ভয় দেখানো যাবে না।’’ এমনকি বিজেপি-র নির্দেশেই মানবাধিকার কমিশন কাজ করছে বলে অভিযোগ তোলেন সুফিয়ান।

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget