এক্সপ্লোর

Shooting Near White House : 'আফগানিস্তান থেকে গিয়ে' হোয়াইট হাউসের কাছে এলোপাথাড়ি গুলি ! ঝাঁঝরা হলেন নিরাপত্তারক্ষীরা

ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কড়া বার্তা, আমেরিকা এ ধরনের সন্ত্রাসের সামনে মাথা নোয়াবেই না।

হোয়াইট হাউসের অনতিদূরে চলল এলোপাথাড়ি গুলি । ভারতীয় সময় অনুসারে, তখন বৃহস্পতিবার ভোর। ওয়াশিংটনে হোয়াইট হাউসের থেকে মাত্র দুই ব্লক দূরে ঘটনাটি ঘটেছে। হামলায় গুরুতর জখম হয়েছেন এলাকায় মোতায়েন দুই ন্যাশনাল গার্ড সদস্য। তাঁদের অবস্থা গুরুতর। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কড়া বার্তা, আমেরিকা এ ধরনের সন্ত্রাসের সামনে মাথা নোয়াবেই না। তিনি বলেন, 'জন্তুটা দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করেছে। দুজনেই গুরুতর আহত হয়ে এখন দুটি পৃথক হাসপাতালে চিকিৎসাধীন। সেও গুরুতর আহত। কিন্তু যাই হোক না কেন, তাকে এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে। '

কে ওই বন্দুকবাজ?

বুধবার ওয়াশিংটন ডিসির ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুলিবিদ্ধ হন। বন্দুকধারীর সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলে। গুলি বিনিময়ে আহত হয়েছে অভিযুক্ত বন্দুকবাজও। ২৯ বছর বয়সী এই হামলাকারীর নাম রহমানউল্লাহ লাকানওয়াল । তাকে আটক করা হয়েছে। আফগান নাগরিক লাকানওয়াল ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আসে। মার্কিন প্রেসিডেন্টের হুঙ্কার, এবার আফগান থেকে আসা নাগরিকদের কঠোর তদন্তের আওতায় আনা হবে।         

ডোনাল্ড ট্রাম্প বলেন, পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা এসেছিল, তাদের নথি-পত্র-পুরনো রেকর্ড খতিয়ে দেখা হবে। ঘটনার পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ৫০০ অতিরিক্ত ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব। রাজধানী ও শহরকে সুরক্ষিত করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে।  এই হামলাকে কাপুরুষোচিত বলে আক্রমণ করেছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব।  হোয়াইট হাউস সূত্রে খবর, হামলার পরে ট্রাম্প বলেন,  ওয়াশিংটন ডিসিতে কর্মরত ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে হোয়াইট হাউস থেকে মাত্র কয়েক কদম দূরে গুলি করা হয়েছে। এই জঘন্য আক্রমণ ঘৃণ্য ও সন্ত্রাসের। এটি সমগ্র দেশ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। সব আমেরিকানরা আন্তরিকভাবে পশ্চিম ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের সেই দুই সদস্য এবং তাঁর পরিবারের সঙ্গে আছে। দোষীকে এর সর্বোচ্চ মূল্য দিতে হবে। অভিযুক্ত আফগানিস্তান থেকে আমেরিকায় এসেছিল।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  স্পষ্ট বার্তা, আমেরিকা সন্ত্রাসের সামনে নতি স্বীকার করবে না।                                

 

 

 

সেরা শিরোনাম

Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget