এক্সপ্লোর

Howrah Shootout: অষ্টমীর রাতে হাওড়ায় শ্যুটআউট, পুজোয় হাওড়ায় ঘুরতে এসে বিহারের বাসিন্দা খুন!

অষ্টমীর রাতে হাওড়ায় বিহারের বাসিন্দা খুন। পুজোয় হাওড়ায় ঘুরতে এসে বিহারের বাসিন্দা খুন।

সুনীত হালদার, হাওড়া: অষ্টমীর রাতে হাওড়ায় শ্যুটআউট। পুজোয় ঘুরতে এসে বিহারের গোপালগঞ্জের বাসিন্দা খুন। পিছন থেকে দুষ্কৃতীদের গুলি। নিহতের সঙ্গে দুষ্কৃতী-যোগ থাকতে পারে, সন্দেহ পুলিশের।                                               

অষ্টমীর রাতে হাওড়ায় বিহারের বাসিন্দা খুন। পুজোয় হাওড়ায় ঘুরতে এসে বিহারের বাসিন্দা খুন। অষ্টমীর রাতে হাওড়ার বনবিহারী বসু লেনে গুলি। হেঁটে যাওয়ার সময় বাইকে আরোহী ৩ দুষ্কৃতীর গুলি। দুষ্কৃতীদের পরপর গুলি, নিহত গোপালগঞ্জের সুরেশ যাদব। নিহত সুরেশ যাদবের স্ত্রী গোপালগঞ্জের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। নিহতের সঙ্গে থাকতে পারে দুষ্কৃতী-যোগ, সন্দেহ পুলিশের।                      

অন্যদিকে, বেহালায় পুজো দেখতে বেরিয়ে মৃত্যু হল হরিদেবপুরের বাসিন্দা এক মহিলার। পরিবারের দাবি, মণ্ডপে এক দর্শনার্থীর সঙ্গে বচসার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। পুলিশের বিরুদ্ধেেও ক্ষোভ উগরে দিয়েছে পরিবার। যদিও পুলিশের দাবি, মহিলা অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে।                               

কী ঘটেছিল বলে দাবি? 

পুজোয় পরিবারের সকলে মিলে প্যান্ডেল হপিং করবেন বলে বেরিয়েছিলেন। পরিবারের দাবি, বেহালা নূতন দলের মণ্ডপে এক দর্শনার্থীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সঙ্গীতা। তারপরই এক্সিট গেটের কাছে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ছুটে আসেন মণ্ডপের সামনে থাকা পুলিশ কর্মীরা। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

পুলিশ সূত্রে দাবি, ওই মহিলা অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই CPR দেওয়া হয়। তারপর গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, মৃতার পরিবার জানিয়েছে, তিনি ক্রনিক অ্যাস্থমার রোগী ছিলেন। পরিবারের দাবি, বারবার পুলিশের কাছে অস্কিজেন সাপোর্ট চেয়েছিলাম। দেয়নি কেউ। মণ্ডপের ভিতরে ভিড়ের মধ্যে বচসা হওয়ার পর এরকম হয়েছে। ক্লাবের তরফে বলা হয়েছে, আমরা কোনওকিছু জানতাম না। আমাদের তো ডাক্তার অ্যাম্বুল্যান্স থাকে। এটা ক্লাব থেকে বেরিয়ে রাস্তায় হয়েছে । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বেহালা থানা।                                  

 

 

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget