এক্সপ্লোর

Shrabani Mela 2026: হেলিকপ্টার থেকে পূণ্যার্থী ওপর পুষ্পবৃষ্টি, তৈরি হল সেবা-শিবির... শ্রাবণী মেলার জন্য বিশাল আয়োজন সরকারের

Shrabani Mela 2026 News: নতুন বিজেপি সরকার রাজ্য আসার পরে, মুখ্যমন্ত্রী গত ১৪ ই জুলাই তারকেশ্বরে এসে শ্রাবণী মেলার উদ্ধোধন করেন গিয়েছেন

সোমনাথ মিত্র, তারকেশ্বর: এই বছর শ্রাবণী মেলা আরও বিশেষ হতে চলেছে, এই মেলার জন্য এবং মেলায় আগত পূর্ণার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করবে সরকার, তা আগেই ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ১ লা শ্রাবণ, ইংরেজি ১৮ই জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে শ্রাবণী মেলা। আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তার আগে, আজ রবিবার সকাল থেকেই বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে জল যাত্রীদের ভিড়। হাজার হাজার পূর্ণার্থী বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে, বাঁক কাঁধে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন তারকেশ্বরের দিকে। আর সেই কারণেই, এই ঘাটে এই বছর প্রথম করা হয়েছে বিশেষ আয়োজন। 

শ্রাবণী মেলার জন্য বিশেষ সেবা শিবির

নতুন বিজেপি সরকার রাজ্য আসার পরে, মুখ্যমন্ত্রী গত ১৪ ই জুলাই তারকেশ্বরে এসে শ্রাবণী মেলার উদ্ধোধন করেন গিয়েছেন। ইতিমধ্যেই শ্রাবণী মেলাকে জাতীয় মেলা বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। এই মেলাকে কেন্দ্র করে, এবারে একাধিক নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তারকেশ্বরের দুধ পুকুর চত্বরে অভিনব লেজার শো-এর আয়োজন করা হয়েছে। সেখানে প্রতিদিন রাতে,  শিব পুরাণের কাহিনী সাউন্ড সিস্টেমের সঙ্গে লেজার লাইটের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি বৈদ্যবাটি থেকে তারকেশ্বর অবধি, পুরো রাস্তায় আলোর পাশাপাশি, তারকেশ্বর শহর এলাকায় অন্যান্য বারের তুলনায় এই বছর ঢেলে  সাজানো হয়েছে। বৈদ্যবাটি থেকে তারকেশ্বর অবধি, ৩৬ কিলোমিটার রাস্তায় পাঁচটি বড় বড় সেবা-শিবির করা হয়েছে। পানীয় জলের ব্যবস্থা,  স্বাস্থ্য পরিষেবা সহ জল যাত্রীদের জন্য একাধিক সুযোগ-সুবিধা রয়েছে সেই শিবিরগুলোতে। 

শ্রাবণী মেলায় যাত্রীদের ওপর পুষ্পবৃষ্টি

বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট যেখান থেকে পূণ্যার্থী জল তোলেন, সেই ঘাটকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। ঘাটে ওয়াটার অ্যাম্বুলেন্সের পাশাপাশি গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। তারকেশ্বর দুধ পুকুর স্পিড বোর্ড টহল দিচ্ছে।  সেইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তারকেশ্বর শ্রাবণী মেলায়, জলযাত্রীদের উপর পুষ্প বৃষ্টি করা হবে। সেই মতো আজ তারকেশ্বর মন্দির চত্বর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পুষ্প বৃষ্টি করা হল হেলিকপ্টার থেকে। তারকেশ্বর এ অস্থায়ী হেলিপ্যাড গ্ৰাউন্ড থেকে ফুল নিয়ে কপ্টারে ওঠেন বিধায়ক সন্তু পান। বৈদ্যবাটি তারকেশ্বর রাস্তায় তারকেশ্বরে প্রবেশ করার প্রধান গেট থেকে শুরু হয় ভক্তদের মাথায় পুষ্প বৃষ্টি। এরপর সেই রাস্তা ধরে আকাশ পথে  তারকেশ্বর এর বিভিন্ন এলাকা ও মন্দির চত্বর এলাকায় ঘুরপাক খেয়ে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়।

খুশি পুরোহিত ও তীর্থযাত্রীরা

এই প্রথমবার তারকেশ্বর এ শ্রাবণী মেলা উপলক্ষ্যে হেলিকপ্টার থেকে পুষ্প-বৃষ্টি  হওয়ায় খুশি ভক্ত ও পুরোহিতরা। বিধায়ক সন্তু পান বলেন, সরকার গঠনের পয়ত্রিশ দিনের মধ্যে সরকার যা যা ঘোষণা করেছিল তার প্রায় ১০০% ই কাজ তারকেশ্বর শ্রাবণী মেলায় হয়েছে। পূর্ব ঘোষণা মতো, পুষ্পবৃষ্টি-ও হচ্ছে আজ। তারকেশ্বর পুরোহিত মন্ডলীর সদস্য প্রদ্যুৎ চক্রবর্তী বলেন, 'বিগত দিনের সরকার তারকেশ্বর মন্দির নিয়ে আগে এত কিছু ভাবেনি। এবার সরকার এত কিছু করেছে, খুব ভাল লাগছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে, স্বাস্থ্য পরিষেবা ভাল। পুষ্প-বৃষ্টি-তে খুবই আশ্চর্য হয়েছি। আমরা দেখেছি মন্দিরের চূড়ার উপর কিছু ফুল পড়েছে।'

 

আরও পড়ুন: Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget