এক্সপ্লোর

SSC Scam: 'ভাইপো টাকাটা রাখতে দেন মমতার নির্দেশে', পার্থর মন্তব্য নিয়ে চাঁচাছোলা শুভেন্দু

Subhendu Adhikari On Partha Chatterjee: টাকা নেই বলে দায় ঝাড়তে পারবেন না, পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়ার পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: টাকা নেই বলে দায় ঝাড়তে পারবেন না, পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়ার পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। সঙ্গে ঝাঁঝালো অভিযোগ, 'সিন্ডিকেটের মালিক মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee)। পরিচালনার নির্দেশ দিতেন তাঁর ভাইপো।'

কী বললেন শুভেন্দু?
সূত্রের খবর, নগদ ও ফ্রিজ করা অ্যাকাউন্ট মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-অর্পিতা মুখোপাধ্যায়ের (Aprita Mukherjee) থেকে এখনও পর্যন্ত প্রায় ৫৮ কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। কিন্তু রবিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী জানান, টাকা তাঁর নয়। মুখ খুলতেই পাল্টা তোপের মুখে পার্থ। একসময়ের দলীয় সতীর্থ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর চাঁচাছোলা অভিযোগ, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাইপো টাকাটা রাখতে দিয়েছেন। অপা সিন্ডিকেটের মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। আর নির্দেশ দিতেন ভাইপো, কয়লা ভাইপো।' শুভেন্দুর কথায়, 'পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর অপা ওই টাকার কাস্টডিয়ান বা তত্ত্বাবধায়ক ছিলেন।' সঙ্গে দাবি, 'ভাইপো'-র নিজের, পার্থ চট্টোপাধ্যায়ের বহু 'কালেক্টর' রয়েছেন যাঁরা টাকা সংগ্রহ করেন। এই প্রসঙ্গে মানস মজুমদার-সহ একাধিক নেতার নাম করেন তিনি। শুভেন্দুর বয়ানে, 'রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায় বিনয় মিশ্রর মাধ্যমে ১২ কোটি টাকা তুলে দিয়েছিলেন। ব্যানার্জি-চ্যাটার্জির যৌথ ষড়যন্ত্র এসব।' 

যা ঘটেছে...
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বর্ষীয়ান তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই একযোগে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। উল্লেখ্য, পার্থ-অর্পিতার একাধিক অ্যাকাউন্ট এর মধ্যেই ফ্রিজ করেছে ইডি। সেই অ্যাকাউন্টগুলি থেকে ৮ কোটি টাকা পাওয়া গিয়েছে বলে রবিবার নতুন খবর। এই টাকার বৈধ উৎস রয়েছে কিনা, কাগজপত্র-নথিপত্রও জানতে চায় ইডি। সেটাই খতিয়ে  দেখা হবে। সূত্রের খবর, এদিনের বিষয়টি আদালতে জানাতে চলেছেন তদন্তকারীরা। এদিনের মেডিক্যাল পরীক্ষার পর এই বিষয় নিয়েই জেরা করা হবে দুজনকে। পাশাপাশি ফ্রিজ করা অ্যাকাউন্টগুলি ছাড়া তাঁদের আর কোনও গোপন অ্যাকাউন্ট রয়েছে কিনা, তাও জানতে চাওয়া হবে। সূত্রের খবর, লেনদেনের বেশ কিছু তথ্য় এর মধ্যেই ব্যাঙ্কের সূত্রে পেয়েছেন ইডি আধিকারিকরা। তবে এই ৮ কোটি টাকার হিসেব যাতে পার্থ-অর্পিতা দিতে পারেন, সেটা আজ জানতে চাওয়া হবে। নগদ ও অ্যাকাউন্ট মিলিয়ে এত টাকা কীসের জন্য ছিল, সেটিও জানার চেষ্টা হবে। জেরায় কালো টাকার প্রসঙ্গও উঠতে পারে বলে খবর। 

আরও পড়ুন:সর্বোচ্চ শাস্তির বেশি হোক, পার্থকে নিয়ে প্রতিক্রিয়া সিঙ্গুরের বহু কৃষকের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget