এক্সপ্লোর

Bengali Soldier Body Return : সিকিমে পথদুর্ঘটনায় নিহত বাঁকুড়ার বাঙালি জওয়ানের মৃতদেহ ফিরল রাজ্যে

West Bengal News : কেন যে করোনার জন্য দুবছর চাকরির মেয়াদ বাড়ল স্বামীর! তাই আর ফিরলেন না তিনি! আক্ষেপ করছেন মৃত জওয়ানের স্ত্রী।

তুহিন অধিকারী, মলয় চক্রবর্তী, বাঁকুড়া : সিকিমে পথ দুর্ঘটনায় (Road Accident in Sikkim) নিহত বাঙালি জওয়ানের মৃতদেহ ফিরল রাজ্যে। পানাগড়ে (Panagarh) সেনাছাউনিতে রাখা হয়েছে মরদেহ। রবিবার সকালে বাঁকুড়ার (Bankura) গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। কেন যে করোনার জন্য দুবছর চাকরির মেয়াদ বাড়ল স্বামীর! তাই আর ফিরলেন না তিনি! আক্ষেপ করছেন মৃত জওয়ানের স্ত্রী।                                              

কোথাও উৎসব, কোথাও শোক

কলকাতা সহ জেলার নানা প্রান্তে যখন উৎসবের রোশনাই, তখন বাঁকুড়ার বিষ্ণুপুরের এক বাড়িতে শোকের আঁধার। কেউ মাথায় হাত দিয়ে বসে, কেউ নাগাড়ে কেঁদেই চলেছেন। করোনার কারণে কেন যে দুবছর চাকরির মেয়াদ বাড়ল! কিছুতেই আক্ষেপ যাচ্ছে না প্রিয়জনদের।

সিকিমে ভয়াবহ পথদুর্ঘটনায় বাঙালি জওয়ান গোপীনাথ মাকুড়ের (৩৯) মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার। মৃত জওয়ানের স্ত্রী মল্লিকা মাকুড়ের আক্ষেপ, 'করোনার জন্য আরও দুবছর চাকরি বাড়ল। সেজন্যই সিকিম গেল। নইলে চলে আসত। অন্যরা চলেও এসেছে।'                                               

সিকিমে ভয়াবহ দুর্ঘটনা

শুক্রবার উত্তর সিকিমের জেমায় পাহাড়ি রাস্তায় বাঁকের মুখে পিছলে গিয়ে খাদে পড়ে যায় ভারতীয় জওয়ানদের একটি গাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারান ১৬ জন ভারতীয় জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন, বাঁকুড়ার বাকাদহের ভালুকা গ্রামের বাসিন্দা গোপীনাথ মাকুর। হাবিলদার পদে কর্মরত ছিলেন তিনি। সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ বলেছেন, 'এই ঘটনায় পুরো দেশ মর্মাহত। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই দুখী। মৃতের পরিবারের প্রতি সহমর্মিতা জানাই।'

পরিবারের তরফে জানানো হয়েছে, ২ মাসের ছুটি কাটিয়ে, অগাস্টের শেষে কর্মক্ষেত্রে ফিরেছিলেন গোপীনাথ। মার্চে আবার বাড়ি আসার কথা ছিল তাঁর। কিন্তু তা আর হল না। অবসরের পর থাকবেন বলে বাঁকুড়া শহরেও একটি বাড়ি করেছেন গোপীনাথ। সেই শখ আর পূরণ হল না। কর্মস্থল থেকে নিথর দেহ ফিরল বাঙালি জওয়ানের।                                                                  

আরও পড়ুন- দিতে-নিতে সুবিধা, খাতায়-কলমে সহজ কিন্তু কার্যকরী ক্ষেত্রে কী সমস্যা নেজাল ভ্যাকসিনে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget