এক্সপ্লোর

Sikkim Accident : গ্যাংটকে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, গভীর খাদে পর্যটকের গাড়ি

Gangtok Accident : চালক সহ ১১ জনের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ২ জনকে। বাকি ৯ পর্যটকের খোঁজে চলছে তল্লাশি। 

উমেশ তামাং, সনৎ ঝা, গ্যাংটক: গরমের ছুটিতে ভিড় বাড়ছে পাহাড়ে। এরই মধ্যে এল দুঃসংবাদ। সিকিমে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকবাহী গাড়ি। উত্তর সিকিমের চুংথাং-মুনসিথাং সড়ক দিয়ে যাচ্ছিল গাড়িটি। বৃষ্টিতে এমনিতেই পিচ্ছিল পাহাড়ি রাস্তা। এরই মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা।  চালক সহ ১১ জনের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ২ জনকে। বাকি ৯ পর্যটকের খোঁজে চলছে তল্লাশি। 

গাড়িটি গুরুদোংমার থেকে গ্যাংটক ফিরছিল। ফেরার পথে রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। যদিও পর্যটকদের পরিচয় জানা যায়নি। তবে বেশ কয়েকজন পর্যটক পশ্চিমবঙ্গ ও ওড়িশার বাসিন্দা, খবর সূত্রের।  

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে ঘটে মর্মান্তিক ঘটনাটি।  উত্তর সিকিমের চুংথাং-মুনশিথাং সড়ক দিয়ে যাচ্ছিল গাড়িটি। গাড়ির নম্বর SK 0J 650। বৃষ্টিভেজা রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি প্রায় ১০০০ ফুট গভীরে তিস্তা নদীতে পড়ে যায়। মাঙ্গানের পুলিশ সুপার সোনম দেচচু জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িটিতে এগারো জন যাত্রী ছিলেন। শুরু হয়েছে উদ্ধারকাজ। হাত লাগিয়েছে, পুলিশ ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)। জেলা প্রশাসনও উদ্ধার কাজে তৎপর। বাকি ৯ জনকে খাদে খোঁজের চেষ্টা চলছে।  সরকারি সূত্রে জানা গেছে, আহত দুই যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী একটি মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। আরও নয়জন এখনও নিখোঁজ ।  

সিকিমে কয়েকদিন ধরেই আবহাওয়া যথেষ্টই ঝুঁকিপূর্ণ। আকাশ মেঘলা। বৃষ্টিও চলছে। বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান।  কিন্তু খারাপ আবহাওয়ার তাঁর সিকিম সফর বাতিল হয়।  আকাশ মেঘলা থাকায়   বিমানবন্দরে বেশ কিছু ক্ষণ অপেক্ষা করে সফর বাতিল করেন। আর এদিনই সিকিমই ঘটে গেল এমন দুর্ঘটনা। গাড়িটি কীভাবে খাদে পড়ে গেল, খোঁজ করছে পুলিশ। তবে এখন মূল চিন্তা নিখোঁজ যাত্রীদের নিয়ে। তাঁরা কী অবস্থায় রয়েছেন, সেটাই চিন্তা। 

বছরের এই সময়টা পর্যটকদের ভিড় লেগেই থাকে সিকিমে। এবার বর্ষা অন্যবারের তুলনায় আগেই ঢুকেছে সিকিম ও উত্তরবঙ্গে। তার জেরে শুরু হয়েছে ভারী বৃষ্টি। রাস্তা পিচ্ছিল। পাহাড়ে ধস নামার আশঙ্কা প্রকাশ করছেন আবহবিদরা। তাই বারবার গাড়ির চালকদেরও সতর্ক করা হচ্ছে। পর্যটকদেরও সতর্ক করা হচ্ছে।                       

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget