এক্সপ্লোর

Siliguri Accident: নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকল ডাম্পার, মৃত্যু ৩ জনের

ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ জনের (Death Toll in Accident ), আহত হয়েছেন ৬ জন। শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri zila Hospital) ভর্তি আহতরা। তাঁদের চিকিৎসা চলছে। 

শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ভরা বাজারে ঢুকে পড়ল পাথর বোঝাই ডাম্পার! সজোরে ধাক্কা মারে ফলের দোকানে! দুর্ঘটনায় মৃত্যু (Death Toll in Accident ) হয়েছে তিন জনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। আজ রাত সাড়ে নটা নাগাদ জলপাইগুড়ি জেলার জল্পেশ্বরী বাজারে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ৬ জন। শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri zila Hospital) ভর্তি আহতরা। তাঁদের চিকিৎসা চলছে।  শিলিগুড়ি শহরের বাইপাস লাগোয়া জল্পেশ্বরী বাজার। স্থানীয় সূত্রে খবর, একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে একটি ফলের দোকানে ধাক্কা মারে। জল্পেশ্বরী বাজার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতাভুক্ত।

সম্প্রতি নাগেরবাজার (Nagerbazar) ফ্লাইওভারে (Flyover) ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উল্টোদিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কায় (Scorpio) উড়ালপুল থেকে নিচে পড়ে মৃত্যু হয় বাইক আরোহী মহিলার।  ফ্লাইওভার থেকে ২৫ ফুট নিচের রাস্তায় পড়ে মৃত্যু হয় মহিলার। তাঁর স্বামীর অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন স্করপিওর চালক। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। 

এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ নাগেরবাজার ফ্লাইওভারে (Nagerbazar Flyover) ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উল্টোদিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কা মারে বাইককে। প্রচণ্ড ধাক্কায় উড়ালপুল থেকে নিচে পড়ে যান বাইক আরোহী মহিলা। তাঁর স্বামীও গুরুতর আহত হন। 

সেখান থেকে গুরুতর জখম অবস্থায় ওই মহিলা ও তাঁর স্বামীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  জানা গেছে, হাতপাতালে মহিলার মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত লাগে। প্রবল রক্তক্ষরণের জেরে হাসপাতালে চিকিৎসা শুরুর অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, ওই মহিলার স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকেও স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে  তাঁকে  আরজি কর হাসপাতালে (RG Kar Hospitl) স্থানান্তরিত করা হয়েছে। তিনি এই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর,কেষ্টপুর থেকে বিমানবন্দরের দিকে বেপরোয়া ভাবে যাচ্ছিল একটি স্করপিও। বিমানবন্দরের (Kolkata Airpor) দিক থেকে বাইকে নিজের স্ত্রীকে নিয়ে আসছিলেন এক ব্যক্তি।দ্রুত গতিতে আসা স্করপিও, দম্পতির বাইকে ধাক্কা মারে। ফ্লাইভার থেকে নীচ ছিটকে পড়েন, বাইকের পিছনে বসা দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা বিউটি বিশ্বাস।তাঁর স্বামী অসীম বিশ্বাস, একাধিক জায়গায় আঘাত পান।

স্করপিও ধাক্কায় বাইকের কোনও অংশ আর আস্ত ছিল না।চোখের সামনে মহিলার আর্তনাদ, শিউরে উঠেন এলাকার বাসিন্দারা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমাদের সামনে প্রচণ্ড একটা আওয়াজ হল। এগিয়ে দেখি এক ভদ্রমহিলা নিচে পড়ে আছেন। মাথায় হেলমেট পরা। আমরা টোটোয় তুলে হাসপাতালে নিয়ে যাই হাঁটু পুরো ভাঙা, জ্ঞান ছিল।

সেরা শিরোনাম

ED Action on Trinamool: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
News Live Updates: সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget