এক্সপ্লোর

Siliguri News: ভরা বর্ষাতেও দাবদাহ, স্কুলের সময় বদলের আর্জিতে শিক্ষামন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

স্কুলের সময় বদলের আর্জিতে শিক্ষামন্ত্রীকে ব্রাত্য বসুকে চিঠি দিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আপাতত এক সপ্তাহ সকালে ক্লাস করার আর্জি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের।

শিলিগুড়ি: বর্ষার (Monsoon) শুরুতেই যে উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছিল, সেই উত্তরবঙ্গেরই অনেক জায়গায় এখন দাবদাহের যন্ত্রণা। জলপাইগুড়ির (Jalpaiguri) নাথুয়াচর প্রাথমিক বিদ্যালয়ে গরমে অসুস্থ হয়ে পড়েন শিক্ষিকা। তাই শিলিগুড়িতে পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুলের সময় বদলের আর্জি শঙ্কর ঘোষের। স্কুলের সময় বদলের আর্জিতে শিক্ষামন্ত্রীকে ব্রাত্য বসুকে চিঠি দিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক (BJP MLA) শঙ্কর ঘোষ। আপাতত এক সপ্তাহ সকালে ক্লাস করার আর্জি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। আপাতত এক সপ্তাহ সকালে ক্লাস করার আর্জি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের।

বিজেপি বিধায়কের বয়ানে: এদিন বিজেপি বিধায়ক (BJP MLA) শঙ্কর ঘোষ বলেন, 'উত্তরবঙ্গে প্রচণ্ড গরম, তাই শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছি যাতে অভিভাবক ও কর্তৃপক্ষ, আবহবিদদের সঙ্গে কথা বলে স্কুলগুলিকে যাতে সকালে শিফট করা যায়। আপাতত ৭ দিনের জন্য করা গেলেও যেতে পারে।'' অন্যদিকে, জলপাইগুড়ির নাথুয়াচর প্রাথমিক বিদ্যালয়ে গরমে অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা। এমনকী ভরা বর্ষাতে ঘামছে কার্শিয়ংও। গরম এতটাই যে দুপুরের পাহাড়ে বিভিন্ন বাড়িতে ঘুরতে দেখা গেল সিলিং ফ্যান। কারও কাছে আবার একটু স্বস্তি ভরসা হাত পাখা।

কলকাতায় দাবদাহ: এদিকে কলকাতায় (Kolkata) যখন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে (Coochbehar) তখন ৩৮ ডিগ্রি পার! বালুরঘাটেরও তাপমাত্রা ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ২৪ দশমিক ৬ ডিগ্রি, কালিম্পঙের সর্বোচ্চ পারদ ২৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অন্যদিকে, মালদার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে প্রায় ৬০ শতাংশ বেশি বৃষ্টি হলেও, তারপর ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকে। গতকাল পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিকের থেকে মাত্র ৩ শতাংশ বেশি। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১৮ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই তিনজেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

আরও পড়ুন: Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget