এক্সপ্লোর

 Siliguri News: বিজেপির নির্বাচনী অফিস ভাঙচুর, তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপির সুকান্তের

১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। তার এক সপ্তাহ আগে বিজেপির নির্বাচনী অফিস ভাঙচুরকে কেন্দ্র করে সরগরম শিলিগুড়ি। বৃহস্পতিবার রাতে ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপির এই নির্বাচনী অফিসেই রীতিমতো তাণ্ডব চলে।

সনৎ ঝা, দার্জিলিং: বিজেপির নির্বাচনী অফিস (BJP Party Office) ভাঙচুরকে কেন্দ্র করে পুরভোটের আগে উত্তপ্ত শিলিগুড়ি (Siliguri)। তৃণমূলকে (TMC) হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির। পাল্টা জবাব দিয়েছেন শাসক দলের উত্তরবঙ্গের কোঅর্ডিনেটর গৌতম দেব।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা, আমরা জানি কোন দেবতা কিসে তুষ্ট হয়, সেই দেবতা সেই প্রসাদই পাবে। উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেস কোঅর্ডিনেটর গৌতম দেবের কথায়, বিজেপি ৩-৪টের বেশি আসন পাবে না।

১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। তার এক সপ্তাহ আগে বিজেপির নির্বাচনী অফিস ভাঙচুরকে কেন্দ্র করে সরগরম শিলিগুড়ি। বৃহস্পতিবার রাতে ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপির এই নির্বাচনী অফিসেই রীতিমতো তাণ্ডব চলে।

ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। ছিঁড়ে ফেলা হয় পোস্টার। অভিযোগের তির তৃণমূলের দিকে। হামলার প্রসঙ্গ তুলে শুক্রবার তৃণমূলকে হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

সুকান্ত মজুমদার আরও বলেন, হারবে জেনে বিজেপির অফিসে হামলা, পোস্টার ছিঁড়ছে, এসব করেও কিছু হবে না, পুলিশ ওদের হয়েই নির্বাচন করে, কিন্তু শিলিগুড়িতে আমাদের শক্তি বেশি, আমরা জানি কোন দেবতা কিসে তুষ্ট হয়, সেই দেবতা সেই প্রসাদই পাবে, শিলিগুড়ি বিজেপির হবে।

বিজেপির নির্বাচনী অফিসে ভাঙচুর তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। পাল্টা জবাব গৌতম দেবের।


তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোঅর্ডিনেটর গৌতম দেব আরও জানিয়েছেন, অল্পদিন হল রাজনীতিতে এসেছেন, ধারনা কম, আমরা অন্য কোনও রাস্তা নিইনি, ভোট ফ্রি, ফেয়ার হবে, বিজেপি ৩-৪টের বেশি আসন পাবে না।

এদিকে, এদিন বিকেলে দলীয় প্রার্থীদের সমর্থনে শিলিগুড়ি পুরসভার ২, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে পথসভা করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

অন্যদিকে, প্রার্থীতালিকা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিক্ষোভের খবর প্রকাশ্যে আসে। তৃণমূলের পক্ষ থেকে এদিন রাজ্যের ১০৮ পুরসভা নির্বচনে দলের প্রার্থীতালিকা ঘোষণার পরই জেলায় জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে চলে আসেন তৃণমূলের একাংশের। তাঁরা গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখাতে থাকেন।  কাঁথি ও এগরা পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে এই  বিক্ষোভ চলে। পরে কর্মী সমর্থকদের শান্তভাবে ফিরে যাওয়ার আর্জি জানিয়েছে মৎস্যমন্ত্রী জানান, তিনি কালই দলের নির্বাচনী কমিটির আহ্বায়কের পদ ছাড়বেন। প্রার্থী তালিকায় দেখে তিনি নিজেই মর্মাহত।

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget