এক্সপ্লোর

Siliguri News: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৭০ বাড়ি, শিলিগুড়িতে কাঠগড়ায় দমকল, পুনর্বাসনের আশ্বাস

Siliguri Fire: যদিও শিলিগুড়ির ডিভিশনাল ফায়ার অফিসারের দাবি, দেরি হয়নি। সময় মতোই দমকল পৌঁছেছে।

সনত্‍ ঝা, বাচ্চু দাস, দার্জিলিং: শিলিগুড়ির রানা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই প্রায় ৭০টি বাড়ি (Siliguri Fire)। দমকলের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। দেরিতে আসার অভিযোগ তুলেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। অভিযোগ অস্বীকার করেছে দমকল কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় বরো চেয়ারম্যান (Slum Burned Down)।

রানা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই প্রায় ৭০টি বাড়ি

দাউদাউ করে জ্বলছে আগুন, লেলিহান শিখা গিলে খাচ্ছে একের পর এক বাড়ি, কালো ধোঁয়ায় ভরে গিয়েছে চারপাশ। পুড়ে ছাই প্রায় ৭০টি বাড়ি। শনিবার সন্ধেয় এমনই দৃশ্য চোখে পড়ে শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লির রানা বস্তিতে। সেখানে একটি গোডাউনে আগুন ধরে যায়। গোডাউনটি ছিল একটি ডেকরেটর সংস্থার। 

শনিবার সন্ধেয় অগ্নিকাণ্ডের ঘটনায় হইচই পড়ে যায় চারিদিকে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত ছড়াতে থাকে আগুন। ওই এলাকা ঘিঞ্জি হওয়ায় নিমেষে একের পর এক বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা। কিন্তু এই পরিস্থিতির জন্য দমকলকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়া হলেও অনেক দেরিতে আসে দমকল।  শিলিগুড়ির রানা বস্তির এক বাসিন্দা জানান, প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে। তার ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ মেশ দমকলের ন'টি ইঞ্জিন প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু তত ক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৭০টি বাড়ি।

আরও পড়ুন: Coochbehar : কোচবিহারের হেরিটেজ কমিটিতে নাম নেই স্থানীয় বিজেপি বিধায়কের ! সরব জেলার গেরুয়া শিবির

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে যান শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। দমকলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অশোকবাবু বলেন, "পাঁচ বার ফোন করলেও ফোন এনগেজ ছিল দমকলের। প্রথমে যদি দমকল একটা ইঞ্জিন না পাঠিয়ে বেশি পাঠাতো, তাহলে এতো বড় হত না। নিঃস্ব গরিব এদের স্থায়ী বাড়ির দাবি জানাই কর্পোরেশনকে।"

যদিও শিলিগুড়ির ডিভিশনাল ফায়ার অফিসারের দাবি, দেরি হয়নি। সময় মতোই দমকল পৌঁছেছে। প্রথমে দু'টি ইঞ্জিন ছিল। পরে আরও সাতটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়।

এ নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "রাজনীতি ভুলে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এদের থাকার ব্যবস্থা করতে হবে, সেটা সবাইকে দেখতে হবে।" শিলিগুড়ি ৩ নম্বর বরোর চেয়ারম্যান মিলি সিন্হা বলেন, "২৪ তারিখ মেয়র গৌতম দেব ফিরবেন।মেয়র এলে অবশ্যই পুনর্বাসন দেওয়া হবে। ততদিন থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করব।"

পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের তরফে

কিন্তু অগ্নিকাণ্ডে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এই মুহূর্তে দিশেহারা প্রায় ৭০টি পরিবার। প্রশাসনের আশ্বাস মিলেছে। সে আশ্বাস পূরণ হবে তো? আশা-আশঙ্কায় ঘর হারারা।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget