এক্সপ্লোর

Siliguri: ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ির অক্সিজেন সিলিন্ডার কারখানায়, আতঙ্ক এলাকায়

Siliguri Fire Update: স্থানীয় সূত্রে দাবি, ভোরবেলা সজোরে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের ৩টি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাচ্চু দাস, দার্জিলিং: শিলিগুড়ির (Siliguri) ১০ নম্বর ওয়ার্ডের মহাকালপল্লিতে গুরুতর অগ্নিকাণ্ড। অক্সিজেন সিলিন্ডারের (Oxygen Cylinder) একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে দাবি, আজ ভোর ৫টা নাগাদ আগুন লাগে ওই কারখানায়। 

স্থানীয় সূত্রে দাবি, ভোরবেলা সজোরে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্বভাবতই নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের ৩টি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শান্তির কথা এই যে এখনও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

আরও পড়ুন: New York Fire : হিটার থেকে আগুন, নিউইয়র্কে ঝলসে গেল ৯ শিশু-সহ ১৯ টি প্রাণ

বছরের শুরুতেই অগ্নিকাণ্ড (Fire)। ১ জানুয়ারি সকাল ১১টা নাগাদ কৈখালিতে (Khaikhali) রাসায়নিকের গুদামে আগুন লাগে। বিমানবন্দরের (Dumdum Airport) পাঁচিল লাগোয়া ওই গুদামে আগুন লাগায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের (Fire engine) ১৭ টি ইঞ্জিন পৌঁছেছে বলে খবর। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। 

দমকল (Fire Department) দাবি করেন, দুটি কারখানারই অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। দুটি কারখানার মধ্যে জায়গা ছাড়াতেও মানা হয়নি নিয়ম। বিমানবন্দরের পাঁচিল লাগোয়া কারখানা দুটি বেআইনিভাবে চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু ও স্থানীয় বিধায়ক অদিতি মুন্সী। 

গত ২৭ ডিসেম্বর বন্ধ অফিসে লাগে আগুন। ভস্মীভূত ঘরে পুড়ে ছাই হয়ে যায় একাধিক নথি, কম্পিউটার, এসি। যা দেখে রীতিমতো স্তব্ধ এলাকাবাসী। ঘটনাটি ঘটে হুগলির পোলবার একটি পঞ্চায়েত অফিসে। 

শুধু দেশেই নয়, গতকাল মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাক্ষী থাকে নিউ ইয়র্কও। সেখানকার ব্রঙ্কস বরোর এক অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে ৯ শিশু-সহ ১৯ জনের মৃত্যু হয়। ৬০ জনেরও বেশি জখম, এদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget