এক্সপ্লোর

New York Fire : হিটার থেকে আগুন, নিউইয়র্কে ঝলসে গেল ৯ শিশু-সহ ১৯ টি প্রাণ

New York apartment fire : ১৯ তলা অ্যাপার্টমেন্টের তিন ও চারতলার একটি ডুপ্লেতে হিটার থেকে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে।

নিউ ইয়র্ক: চারিদিক থেকে ভাসা আসছিল আর্তনাদ। বাঁচার জন্য শেষ আকুতি। জানলা দিয়ে শরীর ঝুলিয়ে দিচ্ছিলেন ওঁরা। শ্বাস নিতে পারছিলেন না কেউ কেউ। চোখের নিমেষে আগুন গিলে নিল ১৯টি প্রাণ। কেউ গেলেন ঝলসে। কারও আগুনে দম আটকে গেল। কেউ বা ভয়ে হৃদরোগে আক্রান্ত হলেন। ছোট ছোট প্রাণগুলি আর্ত চিৎকার করতে করতে চলে গেল। 

নিউ ইয়র্কের ব্রঙ্কস বরোতে অ্যাপার্টমেন্ট ভয়াবহ আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে ৯ শিশু-সহ ১৯ জনের মৃত্যু হয়েছে। ৬০ জনেরও বেশি জখম, এদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।

প্রশাসন সূত্রে খবর, গতকাল সকালে ওই ১৯ তলা অ্যাপার্টমেন্টের তিন ও চারতলার একটি ডুপ্লেতে হিটার থেকে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়। ঘটনাস্থলে যায় দমকলের ২০০টি ইঞ্জিন। 

আরও পড়ুন :

বেড-শঙ্কা! সরকারি-বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে উপচে পড়ছে ভিড়

নিউইয়র্ক শহরের মেয়র (Mayor Eric Adams) বলেন, সাম্প্রতিক স্মৃতিতে আমেরিকার সবচেয়ে ভয়াবহ আবাসিক অগ্নিকাণ্ডের ঘটনা এটি। মেয়র এরিক অ্যাডামস সংবাদমাধ্যমকে জানান, "আমরা জানি, ১৯ জনকে ইতিমধ্যেই মৃত বলে নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে আরও অনেকের অবস্থা গুরুতর। এটি আমাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি হতে চলেছে"।

একটি পোর্টেবল বৈদ্যুতিক হিটারের কারণে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। দিনকয়েক আগে ফিলাডেলফিয়ায় একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে ৮ শিশু-সহ ১২ জনের মৃত্যু হয়। 

আহতদের নিকটবর্তী পাঁচটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে হৃদরোগে আক্রান্ত হয়েছে। শ্বাসরোধ হয়ে গিয়েছে।  মারাত্মক ধোঁয়ায় নিশ্বাস আটকে গিয়েছে। জানিয়েছেন কর্মকর্তারা । 

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল নিগ্রো (New York City Fire Department Commissioner Daniel Nigro) জানান, আগুনের শিখা দ্রুত পুরো বাড়িটিকেই গ্রাস করেছেন। ধোঁয়া ভয়ঙ্কর ছিল। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget