এক্সপ্লোর

Murder Case: স্বামীর হাতে স্ত্রী 'খুন', পুলিশের কাছে আত্মসমর্পণ অভিযুক্তের

Siliguri Murder Case: স্বামীর হাতে স্ত্রী 'খুন', ইট দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত, কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন স্বামী ?

বাচ্চু দাস, দার্জিলিং: স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় (Murder Case) উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে (Siliguri)। পুলিশের (Police) কাছে আত্মসমর্পণ (Surrender) অভিযুক্তের। স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন আশিঘরের পুর্ব চয়নপাড়া এলাকার। বুধবার সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মৃত মহিলা সাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে বেড়িয়ে আসেন। পেছনে পেছনে ছুটতে ছুটতে আসেন মহিলার স্বামী বছর ৪২-এর অজিত দাস। জানা গিয়েছে, দুজনই ডাবগ্রাম ২ অঞ্চলের মাঝাবাড়ি এলাকায়। আশিঘর মোড় পেড়িয়ে পুর্ব চয়নপাড়ার একটি গলিতে ঢুকতেই একটি ইট দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করতে থাকেন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। স্থানীয়রা দেখতে পেয়ে আশিঘর ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্ত্রীকে মারার পর ওই ব্যক্তি নিজেই একটি ইটের টুকরো নিয়ে আশিঘর ফাঁড়িতে আত্মসমর্পণ করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন।  মনোরোগ চিকিৎসকের কাছে তার চিকিৎসা চলছিল। সেই কাগজ নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাধে। শেষ পাওয়া খবর পর্যন্ত খুনের কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন, অনুব্রতর বিরুদ্ধে 'খুনের চেষ্টা'-র মামলায় ৩ দিন পার, শিবঠাকুরের 'বয়ান রেকর্ড করেনি পুলিশ'

প্রসঙ্গত, বারুইপুর থানায়  গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়। মৃতার নাম অপর্ণা পৈলান বলে জানিয়েছে পুলিশ। তাঁর বয়স ৩০ বছর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শিখরবালি ১ নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দা অপর্ণার সঙ্গে বছর আটেক আগে বিয়ে হয়েছিল সৌমেন পৈলানের। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে পণের জন্য অতিরিক্ত টাকা চাইছিল জামাই-সহ শ্বশুরবাড়ির লোকেরা। হালেই ফের দশ হাজার টাকা চাওয়া হয়। সেই টাকা মেটানোও হয়েছিল বলে দাবি অপর্ণার বাপের বাড়ির পরিজনদের। তার পরও শারীরিক ও মানসিক অত্যাচার বন্ধ হয়নি। এর পরই এই ঘটনা। আপাতত কল্যাণপুর পঞ্চায়েতের কল্যাণপুর দেবীপুরে এলাকার বাসিন্দা সৌমেন পৈলানকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। পণের দাবিতে বধূ নির্যাতন ও খুনের অভিযোগ অবশ্য এই রাজ্যে নতুন নয় একেবারেই। বধূ তো বটেই, তাঁর পরিজনকেও এই অত্যাচারের মুখে পড়তে হয়েছে এমন অভিযোগও রয়েছে। চলতি বছরের মে মাসেই নদিয়ায় এমন একটি ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari: ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Nepal Flash Flood Tragedy: খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?
খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget