এক্সপ্লোর

Siliguri News: বিহার থেকে পালিয়ে বাংলায় আশ্রয়, প্রতারককে ধরতে গিয়ে গুলিবিদ্ধ খোদ এসআই

Pradhannagar: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাটে ঢোকার মুখেই রিভলভার তাক করে দাঁড়িয়েছিলেন অভিযুক্ত। ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তির হাত থেকে ওই রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ।

সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri News) লুকিয়ে বিহারে প্রতারণার মামলায় অভিযুক্ত (Bihar Cheating)। ধরতে গেলে পিস্তল দেখিয়ে পালানোর চেষ্টা। টানাহ্যাঁচড়ায় গুলি ছিটকে জখম এসআই (Firing)। জখম এসআই-এর নাম রবীন্দ্রনাথ সরকার। গুলিতে জখম ১ দুষ্কৃতীও। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে দুষ্কৃতীদের ধরতে যায় প্রধাননগর থানার পুলিশ। তাতেই  ঘটে যায় রক্তারক্তি কাণ্ড। 

অভিযুক্তের সঙ্গে টানাহ্যাঁচড়ায় গুলি ছিটকে জখম এসআই

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর পৌঁছয় যে, বিহারে প্রতারণা মামলায় অভিযুক্ত এক ব্যক্তি দাগাপুর এলাকার একটি ফ্ল্যাটে লুকিয়ে রয়েছেন। তাঁকে ধরতে রাতেই অভিযান চালায় পুলিশ। কিন্তু আবাসনের ওই ফ্ল্যাটে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে অভিযুক্ত বন্দুক তাক করেন বলে অভিযোগ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাটে ঢোকার মুখেই রিভলভার তাক করে দাঁড়িয়েছিলেন অভিযুক্ত। ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তির হাত থেকে ওই রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। তাতেই কাড়াকাড়ি শুরু হয়ে যায়। অভিযুক্তের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। তাতেই বেকায়দায় ওই রিভলভার থেকে গুলি বেরিয়ে যায় বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Duare Sarkar: জাতীয় স্তরে সেরার স্বীকৃতি, মুখ্যমন্ত্রীর 'দুয়ারে সরকার' প্রকল্পকে পুরস্কৃত করবে মোদি সরকার

বেকায়দায় রিভলভার থেকে ছিটকে বেরনো গুলিতে প্রথমে অভিযুক্ত জখম হন। তার পর গুলি ছিটকে এসে এসআই রঘুবীন্দ্রনাথ সরকারের পায়ে লাগে। আচমকা এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সকলে। অভিযুক্ত এবং এসআই, আহত দুই জনকে তড়িঘড়ি আবাসন খেকে বার করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে অবস্থা স্থিতিশীল। 

অভিযুক্ত এবং এসআই, দু'জনেই জখম, চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে

তবে বিহারের বাসিন্দা, ওই অভিযুক্ত বাংলায় আশ্রয় পেলেন কী ভাবে, তাঁর কাছে রিভলবারই বা এল কোথা থেকে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে আশ্রয় দেওয়া থেকে প্রতারণা মামলায় আর কেউ জড়িত রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে তাও। অভিযুক্তের চিকিৎসা চলছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। 

বালি চুরি আটকানোয় বিএলআরও ও কর্মীদের  উপর দুষ্কৃতী হামলার অভিযোগ

এ দিকে, বালি চুরি আটকাতে গিয়ে বিএলআরও ও কর্মীদের  উপর দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের ময়ূরেশ্বর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়কের উপর। ওই পথে পণ্যবাহী গাড়িগুলির উপর নজরদারি চলছিল। বালি-পাথরের গাড়িতে সঠিক চালান দিয়ে সঠিক পরিমাণ সামগ্রী বহন করা হচ্ছে কিনা, তার তদন্ত চালাচ্ছিল জেলা প্রশাসনের একটি ভিজিল্যান্স দল । সেখানেই একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন ভূমি দপ্তরের বেশ কয়েকজন। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget