এক্সপ্লোর

Mamata on Rampurhat Violence : "আপনারা রামপুরহাট করছেন, যাতে দেউচা-পাঁচামি না হয়", বগটুই হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ মমতার

Mamata on Rampurhat Violence : রামপুরহাট থেকে  প্রায় ৩০ কিলোমিটার দূরে মহম্মদবাজারের দেউচা-পাঁচামিতে কয়লা প্রকল্পের জন্য শুরু হয়েছে অধিগ্রহণের কাজ

আশাবুল হোসেন, রুমা পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা ও শিলিগুড়ি : "দেউচা পাঁচামি (Deucha Pachami) যাতে না হয়, তারজন্য রামপুরহাট (Rampurhat) করা হয়েছে।" বীরভূমে হত্যাকাণ্ডের ঘটনায় আজ এই ভাষাতেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের ভয়ঙ্কর হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর বিস্ফোরক অভিযোগ, দেউচা পাঁচামির প্রকল্পকে রুখে দিতেই রামপুরহাটের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে । 

রামপুরহাট থেকে  প্রায় ৩০ কিলোমিটার দূরে মহম্মদবাজারের দেউচা-পাঁচামিতে কয়লা প্রকল্পের জন্য শুরু হয়েছে অধিগ্রহণের কাজ। সেই প্রকল্প ঘিরেও গত কয়েকদিন ধরেই শাসক-বিরোধী তরজা চলছে। এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রী-র মারাত্মক অভিযোগ! মুখ্যমন্ত্রী বলেন, "আমরা বীরভূমে ১ লক্ষ চাকরি করে দিতে চাইছি। মৃতদেহ নিয়ে রাজনীতি করছে, চায় না এখানে কর্মসংস্থান হোক।"

মুখ্যমন্ত্রী বিরোধীদের দিকে আঙুল তুলতেই, এসেছে পাল্টা জবাব। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, বিরক্তি, হতাশা থেকে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে বলছে, বৃহত্তর ষড়যন্ত্রের কথা সেদিইন সামনে আসে, যেদিন ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শন না করে, হাসপাতালে না গিয়ে, সুচপুরের কথা যিনি তুলে এনেছিলেন, তাঁর পাশে বসে ষড়যন্ত্রের কথা বলেছেন। তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "দেউচা পাঁচামি একটা গল্প, আগেও বলেছি ওখানে শিল্প হলে আমাদের থেকে বেশি খুশি হবে না। শিল্প করুন, দয়া করে খুন খারাপি করবেন না।"

এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তভার রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের হাত থেকে নিয়েছে CBI। এদিন তাদের সাহায্য করার কথা জানালেও, CBI-এর ব্যর্থতার উদাহরণও তুলে ধরেন তিনি। 

মমতা বলেন, সিবিআই কাজ করুক ভাল, কিন্তু সিপিএম-বিজেপির কথা শুনে কাজ করলে রাস্তায় নামব। নোবেল চুরির বিচার হয়নি, নন্দীগ্রামের বিচার হয়নি, নেতাই-সিঙ্গুরে আজ পর্যন্ত বিচার হয়নি। একটা ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবুও গোটা পুলিশকে বদনাম করা হচ্ছে। কাল যদি পুলিশ কোনও কাজ না করে, তাহলে দিল্লি থেকে পুলিশ এসে পাহারা দেবে? একজনের দোষ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু সবাইকে দোষ দেওয়া উচিত নয়।

যদিও শমীক ভট্টাচার্যের পাল্টা তোপ, আসলে পুরো বিষয়ের মধ্যে ২জন পুলিশকে বলির পাঠা করা হয়েছে। যে চক্রান্ত হয়েছে, তৃণমূলের অভ্যন্তরীণ চক্রান্ত, শুধু আনারুল, আইসি বা এসডিপিও নেই। সঙ্ঘবদ্ধভাবে এই হত্যালীলা সংগঠিত করা হয়েছে।

রামপুরহাটকাণ্ডের তদন্ত করছে CBI। সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য সরকারও। কিন্তু সেই সঙ্গে রাজনৈতিক তরজাও চলছে পাল্লা দিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget