এক্সপ্লোর

Siliguri News: ৩৩ বছর পর বামেদের হাতছাড়া শিলিগুড়ি মহকুমা, শূন্য বিরোধীরা, তৃণমূলেরই জয়জয়কার

Siliguri Sub Division Election: বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনের ফল ঘোষণা হয়েছে। তাতে ৩২০টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল।

সনৎ ঝা, শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনে শূন্যে নেমে গেলেও, শিলিগুড়ি মহকুমা পরিষদ (Siliguri Sub Division Election) এতদিন দখলে ছিল। কিন্তু দীর্ঘ ৩৩ বছর পর এ বার তা-ও হাতছাড়া হল বামেদের (CPM)। সেখানেও এ বার জোড়াফুল ফুটল (TMC)। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত সেখানকার ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৯টিতেই জয়ী হল তৃণমূল। বাকি তিনটি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু। বিকংগ্রেস এবং সিপিএম, তিন দলের ঝুলিই শূন্য রইল। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের আগে দার্জিলিং জেলার রাজনৈতিক সমীকরণে এই রদবদল গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

এখনও অবধি মহকুমা পরিষদের ১টি আসনে জিতেছে বিজেপি। তিনটি আসনে গণনা চলছে। তাৎপর্যপূর্ণভাবে শিলিগুড়ি মহকুমা পরিষদের গোটা এলাকা ফাঁসিদেওয়া এবং মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার মধ্যে পড়ে। গত বিধানসভা নির্বাচনে এই দুই কেন্দ্রেই জয়ী হয়েছিল বিজেপি। তা সত্বেও মহকুমা পরিষদে তারা বিশেষ দাগ কাটতে পারল না।

বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনের ফল ঘোষণা হয়েছে। তাতে ৩২০টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। বিজেপির দখলে ৮৬টি গ্রাম পঞ্চায়েতের আসন। কংগ্রেস জিতেছে ২১টি গ্রাম পঞ্চায়েতের আসনে। সিপিএম জিতেছে ১৫টি গ্রাম পঞ্চায়েতের আসন জিতেছে।  ২০টি গ্রাম পঞ্চায়েতের আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। 

শিলিগুড়ি মহকুমাতেও তৃণমূলের দাপট

১৯৮৯ সালে পাহাড়ে পার্বত্য পরিষদের গঠনের সময় জেলা পরিষদ ভেঙে তৈরি হয়েছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। ২০১১ সালে রাজ্যের পট পরিবর্তনের পরও, শিলিগুড়ি মহকুমা পরিষদ রয়ে গিয়েছিল তৃণমূলের ধরাছোঁয়ার বাইরে। এবার তাই মিশন মহকুমা পরিষদে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল শাসক শিবির। এখনও পর্যন্ত যে ফলাফল প্রকাশিত হয়েছে, তা অনুযায়ী, শিলিগুড়ি মহকুমা পরিষদ মোট ৯টি আসনের মধ্যে ৫টিতেই জয়ী হয়েছে তৃণমূল। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা।

আরও পড়ুন: GTA Election Update : পাহাড়ে জিটিএ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অনীত থাপার দলের

এ দিন জয়ের পর মাটিগাড়া-সহ সর্বত্র উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। নকশালবাড়ি, খড়িবাড়ি, ফাঁসিদেওয়া এবং মাটিগাড়া, এই চারটি পঞ্চায়েত সমিতিই দখল করে ফেলেছে তৃণমূল।। যে তিনটি আসন ত্রিশঙ্কু রয়েছে, সেখানে নির্দল প্রার্থীদের প্রভাব দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভাল। তাই সেখানেই তৃণমূলের দাপট ঠাহর হচ্ছে ভাল মতোই। 

এ ছাড়াও, এ দিন জিটিএ নির্বাচনেও অসম্ভব ভাল ফল করেছে তৃণমূল। তিন দশকের রেকর্ড ভেঙে শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করার পাশাপাশি পাহাড়ে GTA’র ভোটে খাতা খুলেছে তারা। শুধু তাই নয়, সবাইকে চমকে দিয়ে, GTA’র ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫টিতে জয়ী হয়েছে তৃণমূল। 

GTA’র ডালি ব্লুমফিল্ড সমষ্টি থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। তিনি বলেন, "এই জয় মানুষের জয় "এ বার লোকসভা নির্বাচনে মমতাকে পাহাড় থেকে সিট দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget