এক্সপ্লোর

Siliguri News: 'চুরি' করতে বিমানে করে এসেছিল চোর, উঠেছিল শিলিগুড়ির নামী হোটেলে..

Siliguri Theft Case : চুরি করতে বিমানে করে শিলিগুড়িতে এসেছিল চোর, তারপর..

সনৎ ঝা: শিলিগুড়ি: চুরি করতে বিমানে করে শিলিগুড়িতে এসেছিল চোর।এরপর হোটেলে থেকে চুরির ঘটনা ঘটায়।যদিও ২৪ ঘণ্টার মধ্যেই ২  চোরকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী আসানসোলের বাসিন্দা এবং ভিক্টর ঘোষ। এবং তাঁরা হুগলির বাসিন্দা।

'চুরি' করতে বিমানে করে এসেছিল চোর !


Siliguri News: 'চুরি' করতে বিমানে করে এসেছিল চোর, উঠেছিল শিলিগুড়ির নামী হোটেলে..

জানা গিয়েছে, ধৃত দুজন গত ১৯ তারিখ বিমানে করে শিলিগুড়িতে পৌঁছয়।প্রধাননগর থানা অন্তর্গত একটি নামী হোটেলে ছিল তারা।এরপর গতকাল পানিট্যাঙ্কি ফাঁড়ির অন্তর্গত হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়।সোনার গয়না-সহ দামী জিনিসপত্র চুরি করে।সেই চুরির ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।

যদিও শেষ রক্ষা হল না

২৪ ঘণ্টার মধ্যেই প্রথমে সৌমাল্য চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গী ভিক্টরকেও গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার হয়।বুধবার শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার জানান  ধৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে।বিমানে এসে শিলিগুড়িতে থেকে চুরির ঘটনা ঘটায় তারা।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।আগামীকাল ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

মধ্য হাওড়ার ওই আবাসনে পরপর চুরি

সম্প্রতি রীতিমতো রেকি করে বহুতল আবাসনের পরপর চারটি ফাঁকা ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছিল। মধ্য হাওড়ার রাজবল্লভ সাহা লেনের ওই আবাসন থেকে নগদ ও সোনাদানা মিলিয়ে চল্লিশ লক্ষ টাকার সামগ্রী লুঠ হয়েছিল বলে অভিযোগ। CC ক্যামেরায় ৩ দুষ্কৃতীকে অপারেশন  সেরে আবাসন থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল। ভোররাতে মধ্য হাওড়ার ওই আবাসনে পরপর চুরির ঘটনা ঘটে। অভিযোগ, যে ফ্ল্যাটগুলিতে চুরি হয়েছিল, অপারেশনের সময় সেগুলির উল্টোদিকের ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। ফাঁকা ফ্ল্যাটে চুরি হওয়ায় স্থানীয় কারও যোগ থাকতে পারে বলে মনে করে হাওড়া থানার পুলিশ। 

আরও পড়ুন, ভাদু শেখ 'খুনে' আসামীদেরকেই চিনতে পারলেন না স্ত্রী ! বগটুই কাণ্ডে নয়া টুইস্ট

আরও কিছু ব্যতিক্রমী উদাহরণও রয়েছে। খোদ পুলিশ কর্তার ফ্ল্যাটেও চুরির ঘটনা ঘটে! আতঙ্কে টালিগঞ্জের পুলিশ আবাসনের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আবাসনে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করছেন তাঁরা। নিরাপত্তা নিয়ে আতঙ্কে অনেকেই আবাসন ছেড়ে চলে যাচ্ছেন বলে দাবি। অভিযোগ,  টালিগঞ্জ পুলিশ আবাসনে এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live : বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget