এক্সপ্লোর

Accident: চলন্ত ট্রেনে ছবি তুলতে গিয়ে পরপর দুর্ঘটনা, 'সতর্কবার্তা শোনেন না পর্যটকরা' দাবি ট্যুর অপারেটরদের

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের দাবি, এর আগেও সেলফি তুলতে গিয়ে সিকিম, লাচুং এবং দার্জিলিঙে দুর্ঘটনা ঘটেছে একাধিকবার। পর্যটকরা যে ঝুঁকি নিয়ে সেলফি তোলে এ কথাও অস্বীকারের জায়গা নেই।

বাচ্চু দাস, দার্জিলিং: ডুয়ার্সে ঘুরতে এসে চলন্ত ট্রেনে নিজের ছবি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত কলকাতার (Kolkata) বাগুইয়াটির (Baguiati) যুবকসুমন বিশ্বাস। হাসপাতাল সূত্রের খবর গত কালের তুলনায় কিছুটা ভাল রয়েছে। তবে এখনও পুরোপুরি বিপদমুক্ত নয়। তবে গতকাল ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটন মহলে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (Tour Operator Associasion) দাবি, এর আগেও সেলফি তুলতে গিয়ে সিকিম, লাচুং এবং দার্জিলিঙে দুর্ঘটনা ঘটেছে একাধিকবার। পর্যটকরা যে ঝুঁকি নিয়ে সেলফি তোলে এ কথাও অস্বীকারের জায়গা নেই। তাঁরা এও জানিয়েছেন আমরা বারবার তাদের এ বিষয়ে সতর্ক করেছি। প্রশাসনকে বলব এই ব্যাপারে কড়া ব্যবস্থা নিতে। আশা করব ছেলেটি সুস্থ হয়ে ফিরবে এবং আগামীদিনে যে পর্যটকরা আসবেন তাঁরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সর্তকতা অবলম্বন করবেন।

গতকাল কাঞ্চনকন্যা এক্সপ্রেসের (Kanchankanya Express) চলন্ত ট্রেনে যাওয়ার সময়ে ছবি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন কলকাতার এক যুবক। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। নার্সিংহোম কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা দেখে তাঁকে ভেন্টিলেশনে রেখেছে। 

দিঘায় দুর্ঘটনা: এ দিনই  দিঘায় স্নান করতে নেমে, সমুদ্রে তলিয়ে যাওয়ার উপক্রম হয় এক যুবকের। সিভিল ডিফেন্সের তত্পরতায় শেষ পর্যন্ত উদ্ধার। পুলিশ সূত্রে খবর, হাবড়া থেকে বেড়াতে আসা যুবক সুস্থ আছেন। পুলিশ সূত্রে খ‍বর, যুবকের নাম রোহন মোল্লা (২১)বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায়। উইকএন্ডে দিঘায় বেড়াতে গিয়েছিলেন। ওল্ড দিঘার এক নম্বর ঘাটে স্নান করতে নামেন। তখনই বাধে বিপদ পুলিশ সূত্রে খবর, আপাতত, দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন ওই তরুণ সুস্থ রয়েছেন তিনি। 

দিঘার সমুদ্রে মৃত্যু: ইদের পর বন্ধুদের সঙ্গে দিঘা বেড়াতে গিয়ে আর ফেরা হল না ২০ বছরের তরুণের। নিউ দিঘার এক হোটেলের তিনতলার ব্যালকনির নীচ থেকে আজ ভোরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়  হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থেকে গতকালই ১২ জন বন্ধুর সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন ওই তরুণ।

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget