এক্সপ্লোর

Asima Patra : 'একটা প্রকৃত ভোটারের নাম বাদ গেলে, ধনেখালিতে একটা বিজেপি থাকতে পারবে না', হুঙ্কার অসীমা পাত্রর

SIR Issue: তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ধনেখালির তৃণমূল বিধায়ক ভোটার তালিকা সংশোধনে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন।
  • তিনি বলেন, প্রকৃত ভোটারের নাম বাদ গেলে বিজেপি ধনেখালিতে থাকতে পারবে না।
  • বিজেপি পাল্টা জবাবে বিধায়ককে অবৈধ ভোটারদের নিয়ে চিন্তিত বলে আক্রমণ করেছে।
  • নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা, তাদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ বিজেপির।

ধনেখালি : বিহারের পর এবার বাংলায় SIR-প্রস্তুতি। এরাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। আর এই আবহেই ভোটার তালিকায় SIR ইস্যুতে এবার রীতিমতো হুঙ্কার শোনা গেল ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের গলায় (TMC MLA Asima Patra)। তিনি বিজেপিকে হুমকি দিয়ে বলেন, "ধনেখালিতে যদি একটা প্রকৃত ভোটারের নাম বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না। থাকতে দেব না।"

অসীমার কথায়, "SIR করতে আসছে...। SIR এখনও হল না। বাংলায় SIR এখনও হয়নি। তার আগেই বিজেপির নেতারা কী বলছেন ? বিজেপি নেতাদের কেউ বলছেন, এক কোটি নাম বাদ যাবে। কেউ বলছেন, দেড় কোটি বাদ যাবে। কী করে জানলেন ? SIR তো এখনও হয়নি। কী করে জানলেন ? আমাদের এটা বক্তব্য। কোন ঘরে বসে চক্রান্ত হয়েছে ? আমি ধনেখালির একজন জনপ্রতিনিধি হিসাবে বলতে চাই, ধনেখালিতে যদি একটা প্রকৃত ভোটারের নাম বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না। থাকতে দেব না। জেনে রাখুন। একটা প্রকৃত ভোটারের নাম যদি বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপি থাকতে পারবে না। এটা কান খুলে শুনে নিন।" 

তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, "তার মানে কি ধরে নিতে হবে যে তিনি অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার...এদের ভোটে জয়ী হয়েছিলেন বলে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ? নির্বাচন কমিশন একটা স্বাধীন, স্বতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠান। মাননীয় বিধায়ক কি তাহলে নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছেন ? নাকি বিজেপি, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, সারা ভারতের বৃহত্তর রাজনৈতিক দলকে হুমকি দিচ্ছেন ? নাকি, তাঁর পায়ের তলা থেকে মাটি ক্রমশ সরে যাচ্ছে ? যদি আজ এসআইআর হয়, তাহলে তিনি আর ভুয়ো ভোটার দিয়ে নির্বাচন জিততে পারবেন না, তাঁর জামানত বাজেয়াপ্ত হবে...তারজন্য তিনি আতঙ্কগ্রস্ত হয়ে আজ বিজেপিকে হুমকি দিচ্ছেন। কিন্তু, বাংলার মানুষ-ধনেখালির মানুষ এই হুমকির পরোয়া করেন না। আগামী '২৬-এর নির্বাচনে তাঁর জামানত বাজেয়াপ্ত করে ছাড়বেন।" 

রবিবার রামপুরহাটে ছিল তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেখান থেকেই SIR- ইস্য়ুতে বিজেপিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 
              

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget