এক্সপ্লোর

West Bengal SIR Voter List : একটু পরেই SIR খসড়া ভোটার তালিকা প্রকাশ, কীভাবে দেখবেন আপনার নাম আছে কি না

West Bengal SIR Voter List : কাদের নাম বাদ পড়বে,তা স্পষ্ট হয়ে যাবে বেলা ১২ টা নাগাদই। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিরাট সংখ্যক নাম বাদ পড়তে পারে এই তালিকা থেকে। 

আজ এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশ। বাদ পড়তে চলেছে প্রায় ৫৮ লক্ষ। ২টি ওয়েবসাইটে লগ ইন করলেই জানা যাবে কাদের নাম বাদ।  কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে,তা স্পষ্ট হয়ে যাবে বেলা ১২ টা নাগাদই। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিরাট সংখ্যক নাম বাদ পড়তে পারে এই তালিকা থেকে। 

নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বাদ পড়তে পারে প্রায় চার লক্ষ নাম। কমিশন সূত্রে খবর, ২৭ অক্টোবর অবধি এই কেন্দ্রে ভোটারের সংখ্য়া ছিল ১৫ লক্ষ ৬ হাজার ৩৩৯। কিন্তু, এই লোকসভা এলাকা থেকে ৩ লক্ষ ৯০ হাজার ৩৯০টি এনুমারেশন ফর্ম ফেরত আসেনি। অর্থাৎ এই সংখ্য়ক নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। 

SIR-এর প্রথম পর্বের ছাঁকনিতে আটকাল কারা? কাদের নাম আপাতত বাদ পড়ল? কোন বিধানসভা কেন্দ্রে বাদ পড়ল কত নাম?
সব উত্তর পরিষ্কার হয়ে যাবে আর কয়েক ঘণ্টাতেই। দেখে নিন কোন কোন ওয়েবসাইটে লগ ইন করবেন। 

https://www.eci.gov.in
https://ceowestbengal.wb.gov.in

লগ ইন করলেই দেখা যাবে খসড়া তালিকা ।  

এছাড়া আর কোথায় কোথায় খসড়া তালিকা পাবেন?

আজই SIR-এর খসড়া তালিকা হাতে পাবেন বুথ লেভেল অফিসাররা । জেলা শাসকের দফতর থেকে আজই BLO-দের কাছে খসড়া তালিকা। খসড়া তালিকার কপি পাবে সব রাজনৈতিক দলই। খবর কমিশন সূত্রে। এছাড়া DEO, DM ওয়েবসাইট, BLO-র কাছে পাওয়া যাবে খসড়া তালিকা। BLO-র কাছে অফ লাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা।

আপনার নাম বাদ গেলে কী করবেন?

  • কারও নাম বাদ গেলে বুথ থেকে সংগ্রহ করতে হবে ৬ নম্বর ফর্ম ।
  • ৬ নম্বর ফর্মের সঙ্গে পূরণ করতে হবে ৪ নম্বর অ্যানেক্স ফর্ম ।
  • ফর্মের সঙ্গে জমা দিতে হবে ঠিকানার নথি, জন্মের শংসাপত্রের নথি ।
  • যার নামে শুনানির নোটিস, তাকেই হাজিরা দিতে হবে শুনানিতে । 

    খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে উদ্বেগে কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। এখানকার কুড়ি জন ভোটার এনুমারেশন ফর্মই পাননি। ফলে খসড়া তালিকায় যে নাম থাকবে না, সে বিষয়ে কার্যত নিশ্চিত তাঁরা। কিন্তু কেন এমনটা হল? এবার কী হবে? সেই দুশ্চিন্তা এখন গ্রাস করেছে তাঁদের। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
KMC: কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারী, বিচারপতি জানিয়েছেন..
কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারী, বিচারপতি জানিয়েছেন..
South 24 Pargana News : বাড়িতে চুরি করতে এসে জন্মদিনের কেক খেল চোরের দল, লুঠ লক্ষ লক্ষ টাকার সামগ্রী
বাড়িতে চুরি করতে এসে জন্মদিনের কেক খেল চোরের দল, লুঠ লক্ষ লক্ষ টাকার সামগ্রী
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের

ভিডিও

Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE
Florida News | ফ্লোরিডায় ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৯ যাত্রীর | ABP Ananda LIVE
KIFF News | ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো ল়ঞ্চ | ABP Ananda LIVE
Bangladesh News | অশান্ত বাংলাদেশ। ঢাকা, গাজিপুরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের অফিসের সামনে মমতা-অভিষেকের ছবির ফ্লেক্স দিয়ে বিজয়া সম্মিলনী পালন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget