এক্সপ্লোর

SIR in West Bengal : 'এইভাবে লাখ লাখ ভোট তোমরা কাটিয়ে দাও', নিশানা তৃণমূল নেতার ; 'ফর্ম 7' নিয়ে সংঘাত চরমে রাজ্যে

SIR Draft List : খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ-আবেদন করা যাবে বৃহস্পতিবার পর্যন্ত।

সুজিত মণ্ডল, সমীরণ পাল ও পার্থ প্রতিম ঘোষ : SIR-এর শুনানিপর্ব চলাকালীন রাজ্য রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফর্ম সেভেন। নদিয়ার কল্যাণীতে ফর্ম সেভেন জমা দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বনগাঁয় মহকুমা শাসকের ঘরের সামনে অবস্থানে বসলেন তিন বিজেপি বিধায়ক।

রাজ্য রাজনীতিতে এবার সাত-সংঘাত। SIR আবহে 'ফর্ম 7' নিয়ে সুর সপ্তমে। খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ-আবেদন করা যাবে বৃহস্পতিবার পর্যন্ত। তার আগে বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে প্রায় চার হাজার ফর্ম 7 উদ্ধার ঘিরে রাজ্য়-রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। গাড়ির ছবি দেখিয়ে, বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "একটা গাড়ির ভিতরে ৯-১০ হাজার ফর্ম নিয়ে গেছে। সব ডিলিট করার জন্য় জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে। জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে।"

চাপানউতোরের আবহেই এবার কল্যাণী থেকে বনগাঁ, আলিপুর...থেকে চুঁচুড়া...দিকে দিকে ফর্ম সেভেন জমা ঘিরে উত্তেজনা ছড়াল। বিজেপির অভিযোগ, ড্রাফট তালিকায় বহু মৃত, স্থানান্তরিত ও নিখোঁজ ভোটার রয়ে গেছে। তাঁদের নাম বাদ দিতে 'ফর্ম 7' ফিলআপ করে আবেদন জানাতে হবে। নিয়ম অনুযায়ী যে কোনও ভোটার বা তার পরিবারের সদস্য, BLO কিম্বা ERO-র কাছে অথবা অনলাইনে NVSP পোর্টালে আবেদন জানাতে পারেন। BLA-রাও 'ফর্ম 7' জমা দিতে পারেন। নির্বাচন কমিশনের নিয়ম বলছে, একদিনে সর্বোচ্চ ৫০টি ফর্ম জমা দিতে পারেন কোনও BLA। বুধবার প্রায় তিনশো ফর্ম সেভেন নিয়ে মহকুমা শাসকের দফতরে যান নদিয়ার কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তাঁর গাড়ি মহকুমা শাসকের দফতরে ঢুকতেই, বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। 

এ প্রসঙ্গে অম্বিকা রায় বলেন, "মুখ্য়মন্ত্রী মমতা ব্যানার্জি সব জায়গায় তাতিয়ে দিচ্ছে এদের। SIR-এর কাজ যাতে ব্যাহত হয়। ডিস্টার্ব করার জন্যই করছে। আমাদের অবজেকশন, ফর্ম 7 আমরা দাখিল করব।" 

পাল্টা কল্যাণীর তৃণমূল নেতা সায়ন দত্ত বলেন, "অলরেডি বিধায়ক অম্বিকা রায় কল্যাণী বিধানসভার, যিনি এই ৫ বছরে কোনওদিন দেখা দেননি। আপনারা দেখবেন ২-৩ দিন হল, বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন। যাদের ভোটের মাধ্যমে তিনি বিধায়ক হয়েছেন, আজকে ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার চক্রান্ত করছেন। ওঁদের প্ল্যান আছে ৮ হাজার ভোটারের নাম কাটার।"

উত্তর ২৪ পরগনার বনগাঁয় আবার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, সই করে ফর্ম সেভেন জমা নেওয়ার পরও তা বাতিল করা হয়েছে। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, "এই দেখুন ১৪ তারিখ। আজকে জমা নিয়েছিল। কোন একটা অদৃশ্য ফোন এল। ভূতের ফোন এসেছিল। ভূতের ফোন আসার পরে পুনরায় সিগনেচার করে আবার কেটে দিয়েছে। আমরা কোন রাজ্যে বাস করছি।"

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস অবশ্য বলছেন, "রাজ্যটা বিজেপির পার্টি অফিস নয়। যে নিজেদের মতো সবকিছু ঠিক করে নেবে। এরা যদি এখন SDO অফিসে এসে লরি করে নিয়ে এসে ৭ নম্বর ফর্ম জমা দেয়, বিজেপির পার্টি অফিস থেকে যা শিখিয়ে দিয়েছে, বিজেপির রাজ্য নেতৃত্ব যা শিখিয়ে দিয়েছেন যে, এইভাবে লাখ লাখ ভোট তোমরা কাটিয়ে দাও।" কলকাতায় আলিপুরেও ফর্ম সেভেন জমা না নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি।

অন্যদিকে, বাঁকুড়ার খাতরায় গাড়ি থেকে ফর্ম সেভেন উদ্ধার হওয়ার ঘটনায় ধৃত তিন বিজেপি কর্মীরই জামিন মঞজুর করেছে খাতড়া মহকুমা আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget