এক্সপ্লোর

SIR Protest : ধড় থেকে আলাদা হয়ে গেছে মাথা! এই বাংলায় ভাঙা হল গান্ধী মূর্তি

SIR-শুনানি বিক্ষোভের নামে, উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ভাঙা হল গান্ধী মূর্তি।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : ধড় থেকে আলাদা হয়ে গেছে মাথা! SIR-শুনানি বিক্ষোভের নামে, উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ভাঙা হল গান্ধী মূর্তি। বৃহস্পতিবার রাত পর্যন্ত, মূর্তির এক অংশ মাটিতে পড়ে থাকতে দেখা গেলেও সকাল থেকে তাও নিখোঁজ হয়ে গেছে।

এ এক ভয়ঙ্কর দৃশ্য। শুক্রবার চাকুলিয়ার গোয়ালপোখর ২ নম্বর BDO অফিসের সামনে গিয়ে দেখা গেল, কার্যত ধ্বংসস্তূপে পরিণত গোটা এলাকা। প্রশাসনিক ভবনে ঢোকার মুখে গান্ধীমূর্তি পড়ে রয়েছে ভাঙা অবস্থায়। BDO অফিসের সামনে পড়ে আছে ছাইয়ের স্তূপ । চারপাশে পড়ে থাকা ভাঙা জিনিসপত্র হাতে হাতে সরাতে দেখা গেল কর্মীদের একাংশকে। বৃহস্পতিবারে তছনছ হয়ে যাওয়া BDO অফিসে SIR শুনানির জন্য এসে হাপিত্য়েশ অপেক্ষায় থাকতে হল মানুষজনকে। এদিন বৃহস্পতিবার BDO অফিসে ভাঙচুর-তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ২১। রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরেও জমা পড়েছে পুলিশের রিপোর্ট।

চাকুলিয়ায় ধুন্ধুমার       

বৃহস্পতিবার,  বেনজির তাণ্ডবের সাক্ষী থাকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার BDO অফিস। দিনভর সেখানে জ্বলে আগুন। পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে ব্যাপক ইটবৃষ্টি। আক্রান্ত হন খোদ চাকুলিয়া থানার IC রাজু সোনার সহ ৬ জন পুলিশকর্মী। স্থানীয় সূত্রে খবর, চাকুলিয়ায় প্রথম দফায় শুনানির পরও একাধিক ত্রুটির অভিযোগে, নির্বাচন কমিশনের তরফে, শুধুমাত্র চাকুলিয়া ব্লকেরই অন্তত ৬৯ হাজার ভোটারকে শুনানিতে তলব করা হয়। বৃহস্পতিবার, কমিশনের এই পদক্ষেপের বিরোধিতায় ক্ষোভ আছড়ে পড়ে চাকুলিয়ার একাধিক এলাকায় চলে বেনজির বিক্ষোভ। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এভাবে BDO অফিসে তাণ্ডব চালানো হল? শুধুই কি SIR-ক্ষোভ নাকি সুকৌশলে নথি পুড়িয়ে দেওয়ার চেষ্টা? শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আকচাআকচি। 

তৃণমূল বনাম বিজেপি           

এই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' প্রথমত এই ধরনের ঘটনা কোনও দল সমর্থন করে না। কিন্তু মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এতো ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে ৮০-৮২ বছরের লোকেদের নোটিস দিয়ে ডেকে পাঠাচ্ছে।  '

কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগের তির তৃণমূলের দিকেই। বিজেপির দাবি, পরিকল্পনামাফিক হিংসা ছড়াচ্ছে তৃণমূল। আর তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, আসলে সকলেই SIR-উদ্বেগে বিচলিত।                    

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget