এক্সপ্লোর

SIR : 'জানি উনি মারা গেছেন, বাড়ির লোক বলছেন অন্য জায়গায় আছেন, আমরা কী করব?' প্রশ্ন BLOদের

বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিতে শুরু করেছেন বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO-রা। আর অভিজ্ঞতাও হচ্ছে বিচিত্ররকমের। নানা মানুষ, সমস্যাও বহু, সমস্যার ধরনও বহু।

পশ্চিমবঙ্গে SIR শুরু হয়ে গেছে। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে এখনও অনেকেই সংশয়ে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, এনিয়ে নির্বাচন কমিশনের তরফে আরও অনেক বেশি প্রচার প্রয়োজন ছিল। বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিতে শুরু করেছেন বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO-রা। আর অভিজ্ঞতাও হচ্ছে বিচিত্ররকমের। নানা মানুষ, সমস্যাও বহু, সমস্যার ধরনও বহু। কোথাও আবার গিয়ে হচ্ছে অভিনব অভিজ্ঞতা। 

কীভাবে কী করতে হবে, তা নিয়ে অনেকেই বেশ সংশয়ে। আর এখানেই প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এরকম গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, যা শেষ হয়েছিল ২০০২ -এ, অর্থাৎ ২৩ বছর বাদে পশ্চিমবঙ্গে হচ্ছে, তা নিয়ে নির্বাচন কমিশনের তরফে আরও অনেক বেশি প্রচার প্রয়োজন ছিল, হয়ত দরকার ছিল আরও বিস্তৃত প্রশিক্ষণেরও। এতে হয়ত বিষয়টা সাধারণ মানুষের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যেত । কারও মনে কোনও প্রশ্ন না থাকে, তার জন্য আরও আগে থেকে কমিশনের তরফে সেই উদ্য়োগ নেওয়া হল না কেন, প্রশ্ন উঠছে। 

মঙ্গলবার BLO-রা যখন এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন, তখনও ২০০২ সালের ভোটার তালিকা নিয়েই অনেকের মনে রয়ে গেছে প্রশ্ন। আবার BLO-দের একাংশ দাবি করেন, কাজের পদ্ধতি নিয়ে এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর তাঁরা পাননি! তাঁদের কাউকে কাউকে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। যেমন কমলকুমার দাস নামে এক BLO বলছেন,  বেশ কিছু প্রশ্নের উত্তর পাননি। তাঁর অভিযোগ যেদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তাঁদের ট্রেনিং হয়,সেদিন মিটিং শেষ হওয়ার আগেই  ERO মঞ্চ ছেড়ে চলে যান। তিনি বলছেন, 'আমরা হয়তো পাড়ায় থাকি জানতে পেরেছি উনি মারা গেছেন। কিন্তু বাড়ির লোক বলছেন, না উনি অন্য জায়গায় আছেন।' 

এদিকে আবার মানুষের মনেও নানা প্রশ্ন। বরানগরের বাসিন্দা মহুয়া বসু বলছেন, 'আমার বাবা সরকারি চাকরি করতেন। মা এখন পেনশনার। বাবা মারা গেছেন গতবছরে। দিদি ছিলেন। আমার নাম উঠতেও পারে, নাও পারে। আমি নিশ্চিত নই ২০০২ সালের হিসেব নিয়ে। বাকি ৩ জনের নাম থাকা উচিত ছিল। তাদের কারও নাম নেই।'  সবমিলিয়ে প্রশ্ন,  এত বড় একটা প্রক্রিয়ায় এখনও এত প্রশ্ন, এত সংশয় থাকবে কেন? 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget