এক্সপ্লোর

ছয় বছর বয়সে ২ সন্তানের বাবা, SIR-এর দৌলতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে, কোন পরিবারের ঘটনা?

অনুপ মাঝির দাবি ,  তাঁর বাবাকে নিজেদের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন 2 বাংলাদেশের নাগরিক

রানা সরকার, পূর্ব বর্ধমান : এসআইআর যেন নিত্যনতুন বিস্ময় নিয়ে আসছে সামনে। সাঙ্ঘাতিক রকমের বয়স বিভ্রান্তি ও সম্পর্কের সমীকরণে গরমিল উঠে এসেছে প্রায় সব জেলা থেকেই। এবার SIR-এর কাজের দৌলতে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে প্রকাশ্যে এল চাঞ্চল্য়কর তথ্য। এসআইআর এর সৌজন্যে পাওয়া তথ্য দেখে কপালে চোখ উঠেছে পরিবারের । এতো ভয়ানক বয়স - ভ্রান্তি। 

ছয় বছর বয়সে ২ ছেলের বাবা! ৬৩ বছর বয়সী বাবার, ৫৯ এবং ৫৮ বছরের ছেলে!  বর্ধমানের মঙ্গলকোটে র স্থানীয় বাসিন্দা সরোজ মাঝির আসল ছেলে অনুপ মাঝির দাবি ,  তাঁর বাবাকে নিজেদের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশের নাগরিক সাগর মাঝি এবং লক্ষ্মী মাঝি। SIR ফর্ম পূরণের সময় ধরা পড়ে বিষয়টি। 

আর এই ঘটনা প্রকাশ্য়ে আসার পরই শুরু হয়েছে বিতর্ক। আতঙ্কে রয়েছেন সরোজ মাঝি। ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ২ বাংলাদেশের নাগরিক। তাঁদের দাবি, ২০০৬ সালে তাঁদের ভোটার তালিকায় নাম তুলে দিয়েছিল স্থানীয় সিপিএম নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছে বামেরা। 

এর আগেও এমন ভ্রান্তির খবর এসেছে । যে বাবার চার ছেলে, তাঁর ছয় ছেলের খোঁজ মিলেছে। শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার নজের মিলেছে। এমনকী বাড়িওয়ালাকে বাবা বানিয়েও ভোটার তালিকায় নাম তোলার খবর পাওয়া গিয়েছে। মঙ্গলকোটের এই খবরটি ,তালিকায় নতুন সংযোজন। 

এনুমারেশন ফর্ম ফিলআপ শেষের ২৪ ঘণ্টার মধ্য়েই  সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য! জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্র থেকেই।  ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জন ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে! এই ভোটারদের তথ্য  যাচাই করা হবে। BLO-রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য  যাচাই করবেন। তারপরও সন্দেহ থাকলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। 

চোখ কপালে তোলার মতো তথ্য  সামনে এসেছে! নির্বাচন কমিশন সূত্রে খবর, ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে।  সাড়ে ১৩ লক্ষ ভোটারের মা-বাবা হিসেবে একই নাম এসেছে। এখানেই শেষ নয়! নির্বাচন কমিশন সূত্রে খবর, এনুমারেশন ফর্মে দেওয়া তথ্য় অনুযায়ী, ১১ লক্ষ ৯৫ হাজার ২৩০ জন বাবা হয়েছেন ১৫ বছরের কম বয়সে! ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ জন ভোটার তো আবার ঠাকুর্দা হয়ে গেছেন ৪০ বছরের কম বয়সে!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget