এক্সপ্লোর

Job Seekers Protest: রাস্তায় ১০০০ দিন! মাথা কামিয়ে বেনজির প্রতিবাদ SLST মহিলা চাকরিপ্রার্থীর

SLST Job Seekers Protest: ১০০০ দিনে পৌঁছে, প্রতিবাদ জানাতে মাথা কামিয়ে প্রতিবাদ  SLST মহিলা চাকরিপ্রার্থীর। 

কলকাতা: চাকরি চেয়ে রাস্তায় হাজার দিন! এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Job Seekers) আন্দোলনের আজ হাজার দিন। ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে চলছে ধর্না। একাধিক সরকারি প্রতিশ্রুতি, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও উঠে আসেনি সমাধান সূত্র। শেষ অবধি পাওয়া খবরে, প্রতিবাদ জানাতে মাথা কামিয়ে নেড়া হলেন  SLST এক মহিলা চাকরিপ্রার্থী। 

বছর আসে , বছর যায়, চাকরির দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা। গতবছর সন্তানকে পুজোয় জামাকাপড়টুকু কিনে দিতে পারেননি বলে কান্নায় ভেঙে পড়েছিলেন আন্দোলনকারী এক মহিলা চাকরিপ্রার্থী। দেখতে দেখতে ১০০০ দিন। এখনও পথেই দিন কাটাচ্ছে আন্দোলনকারীরা। নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জারি রয়েছে। 

অগাস্ট মাসে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। SLST চাকরিপ্রার্থীদের পর সেসময় পথে নামেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের  দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে সেদিন সকাল থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। তবে নিরাপত্তা রক্ষীরা আটকে দেন। সেখানেই জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদে বসে পড়েছিলেন তাঁরা। এরপর পুজোর মাসে, ঝালমুড়ির থালা হাতে দেখতে পাওয়া যায় টেট উত্তীর্ণদের। 

মূলত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় প্রতিবাদের ভাষাতেই কারও হাতের প্ল্যাকার্ড, লেখা TET পাশ চাওয়ালা।চাকরির দাবিতে রাতভর রাস্তায় রাত কাটান ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। যা ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সল্টলেকের করুণাময়ীতে। মিছিল করে আচার্য ভবনের দিকে এগোনোর পরই, করুণাময়ীর কাছে সার্ভিস রোডে চাকরিপ্রার্থীদের মিছিল আটকায় পুলিশ। সেখানেই তাঁদের কর্মসূচি পালন করতে বলা হয় পুলিশের তরফে। অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এক চাকরিপ্রার্থী বলেন, 'আদালতের নির্দেশ ছিল স্বাস্থ্যকর পরিবেশে নির্দিষ্ট জায়গায় আন্দোলন করতে দিতে হবে। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে বসে কর্মসূচি পালন করলে ডেঙ্গি হতে পারে।'

আরও পড়ুন, মিগজাউমের আংশিক প্রভাব এরাজ্যেও, মুখ্যসচিবকে চিঠি শুভেন্দুর
 
প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতির জেরে ইতিমধ্য়েই একের পর এক বিস্ফোরক তথ্য় তদন্ত সূত্রে উঠে এসেছে। হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ এসেছে। নতুন করে নিয়োগের কথাও উঠেছে। কিন্তু কবে তা প্রতিটা আদৌ ফলপ্রসু হবে, এটাই বড় প্রশ্ন চাকরি প্রার্থীদের। মাসের পর মাস অতিবাহিত হলেও নিয়োগ দুর্নীতির জালে আটকে একের পর এক ইস্যু।সদ্য SLST চাকরিপ্রার্থীও প্রতিবাদ জানিয়েছিল।বিরোধীদের বৈঠকের দিনেই রাজপথে নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছিল এসএলএসটি চাকরি প্রার্থীরা। ব্যাঙ্গালোরে মোদি-বিরোধী মেগা বৈঠকের দিনেই তৃণমূল সরকারের উপর চাপ বাড়াতে নতুন রণকৌশল নিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget