এক্সপ্লোর

KMC Snake Fear: কলকাতা পুরসভায় ফের সাপ দেখা গেল, মেয়রের ঘরেও খোঁজাখুঁজি, ফিরহাদ বললেন, 'আমিই ধরে নিতাম'

Kolkata News: বনদফতরের কর্মীরা মেয়র ফিরহাদ হাকিমের ঘরে পৌঁছন বৃহস্পতিবার। সাপের খোঁজে সেখানে তল্লাশি চালান তাঁরা। 

কলকাতা: ফের কলকাতা পুরসভায় সাপের দেখা মিলল। পুরসভার দোতলায় ক্লাবরুমের বাইরে, বারান্দায় দেখা মিলল সাপের। একদিন আগেই ডেপুটি মেয়রের ঘরে সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। বার বার সাপের দেখা পেয়ে আতঙ্কিত পুরসভার কর্মীরা। বনদফতরের কর্মীরা মেয়র ফিরহাদ হাকিমের ঘরে পৌঁছন বৃহস্পতিবার। সাপের খোঁজে সেখানে তল্লাশি চালান তাঁরা। (KMC Snake Fear)

কলকাতা পুরসভায় এই নিয়ে দ্বিতীয় দিন সাপ দেখা গেল। এর আগে, বুধবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে একটি সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। এর পর বৃহস্পতিবার সকালে কাউন্সিলরদের ক্লাবরুমের বাইরের বারান্দায় সাপ দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আলিপুর চিড়িয়াখানায়। সেখান থেকে সাপ ধরতে ছুটে আসেন লোকজন। মেয়রের ঘরেও চলে সাপের খোঁজ। (Kolkata News)

এদিন কলকাতা পুরসভার সর্বত্র সাপের খোঁজ চালান চিড়িয়াখানা থেকে ছুটে আসা লোকজন। মেয়র ফিরহাদ হাকিমের ঘরেও যান। কথা বলেন ওএসডি-র সঙ্গেও। কলকাতা পুরসভায় এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। যদিও চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন, যে সাপ দেখা গিয়েছে, তা বিষধর নয়। কিন্তু তাতেও ভরসা পাচ্ছেন না পুরসভার কর্মীরা। খাস কলকাতার বুকে সাপের দৌরাত্ম্যে আতঙ্কিত তাঁরা।

এ নিয়ে মেয়র ফিরহাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "সাপ নয়, দড়ি দেখে ভয় গিয়েছে।" সাপের ভিডিও সামনে এসেছে বলে জানালে মেয়র বলেন, "থাকতেই পারে। আমি জানি না। সাপ হলে আমিই ধরে নিতাম।" এদিন যদিও সাপের দেখা পাওয়ার খবরে ঘটনাস্থলে পৌঁছন অতীন। কোথায় দেখা যায় সাপ, জানতে চান তিনি। ঘুরেও দেখেন এদিক ওদিক। উদ্বেগের যে যথেষ্ট কারণ রয়েছে, তা স্বীকার করে নেন তিনি।

সংবাদমাধ্যমে অতীন বলেন, "অস্বাভাবিক ঘটনা। এটা পুরনো বিল্ডিং, বয়স প্রায় ১৫০ বছর। কী করে সাপ এল, তা বোঝা যাচ্ছে না। বন দফতরও এসেছে। কিন্তু এটা খুবই চিন্তার। এত মানুষ কাজ করেন। কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয় জড়িয়ে রয়েছে। আজও এসেছিল বন দফতর, আজ কনফারেন্স রুনের কাছে পাওয়া যায়। গতকাল আমার ঘরের কম্পিউটার রুমের কোনও ফুটো দিয়ে হয়ত ঢুকে পড়েছিল। সেটাই আজ আবার বেরিয়েছিল, না নতুন করে আরও সাপ ঢুকেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হোক।" পুরসভার কর্মীরাও চাইছেন এর বিহিত হোক বলে। এভাবে কাজ চালিয়ে যেতে ভরসা পাচ্ছেন না তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল

ভিডিও

Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE
Land Encrochment: সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ
Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget