এক্সপ্লোর

SSC Controversy: 'শাস্তি দেওয়া হচ্ছে আমাদের, নতুনদের সঙ্গে এই প্রতিযোগিতা অসম', প্রতিবাদে কালো পোশাকে SSC পরীক্ষা দিতে এলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ

SSC Controversy Update: আজ কালো পোশাকে হলে আসতে দেখা গেল, চাকরিহারা শিক্ষক কালো চিন্ময় মণ্ডলও মেহবুব মণ্ডলদের।

কলকাতা: তাঁরা পরীক্ষায় বসবেন ঠিকই, তবে জারি রাখবেন প্রতিবাদ। পরীক্ষা হলে আসবেন, নিয়ম মনে পরীক্ষা দেবেন তাঁরা, তবে পোশাকে থাকবে প্রতিবাদের ভাষা। আজ কালো পোশাক পরে এসএসসি (SSC) পরীক্ষায় বসবেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। আজ কালো পোশাকে হলে আসতে দেখা গেল, চাকরিহারা শিক্ষক কালো চিন্ময় মণ্ডলও মেহবুব মণ্ডলদের।

এদিন পরীক্ষা দিতে যাওয়ার আগে চাকরিহারা শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থী চিন্ময় মণ্ডল সংবাদমাধ্যমকে বলেন, 'পুরো ব্যাপারটাই বিভীষিকাময়। আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব, পুরোপুরি নতুনদের সঙ্গে একটা অসম লড়াই। এই লড়াইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যাঁরা নতুন নতুন আপার প্রাইমারিতে চাকরি পেয়েছেন, যাঁদের আমরা সহকর্মী বলে থাকি, তাঁরাই আমাদের ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন। আমরা তাঁদের নজরদারিতে আজকে, তাঁদের কাছে পরীক্ষা দিতে বসব। এটা আমাদের কাছে ভীষণ হতাশার। একটা মানসিকতা থাকে, একটা নীতিবোধ থাকে। আমরা আমাদের নীতিবোধের কাছে হেরে যাচ্ছি। আমাদের মন কোনোভাবেই এটা মেনে নিচ্ছে না। ৯০ মিনিটের ভিতরে কতটা লিখতে পারব জানি না। তবে সবাই নিজের মতো করে প্রস্তুতি নিয়েছে। বিস্তারিত হয়তো অনেকেই পড়তে পারেননি, সময় পাননি। বিগত দিনে যেভাবে দুর্নীতি হয়েছে, দুর্নীতির কারণেই আমাদের চাকরিগুলো চলে গিয়েছে। আগামীদিনেও, আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না, সেই গ্যারান্টি কেউ দিতে পারে না। সুপ্রিম কোর্টের রায় হলেও আমরা পুরোপুরি চক্রান্তের শিকার। আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। সত্যিই এটা আমাদের কাছে খুব বেদনার। এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকত, তাহলে আমাদের চাকরিগুলো যেত না। পরীক্ষাটা স্বচ্ছভাবে হোক, যাঁরাই চাকরি পাবেন, স্বচ্ছ্বভাবে পান। যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয়।'

এদিন পরীক্ষা দিতে যাওয়ার আগে চাকরিহারা শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থী মেহবুব মণ্ডল বলেন, 'যতই প্রস্তুতি থাকুক, বিষয়টা আমাদের কাছে বেশ কঠিন। সবার পক্ষে সম্ভব ও নয়। যেমন করে জোর করে সতীদাহ প্রথা চাপিয়ে দেওয়া হত, যেমন করে গ্যালিলিও কোপারনিকাসকে দিয়ে আরোপিত মতামত বলিয়ে নেওয়া হত, এগুলো আমাদের কাছে তেমনই একটা শাস্তি দেওয়া। আমাদের শাস্তি দেওয়া হচ্ছে, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিতায়। তার জন্য এই প্রতীকী কালো পোশাক পরে আজ আমরা পরীক্ষা দেব।'

 

সেরা শিরোনাম

Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget