এক্সপ্লোর

Sourav Ganguly : হঠাৎ রাজভবনে মহারাজ, রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সৌরভের ?

Raj Bhavan : কেন তাঁর হঠাৎ রাজভবনে যাত্রা, তা নিয়ে অবশ্য সৌরভ কিছু জানাননি।

কলকাতা : রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মঙ্গলবার বিকেলে হঠাৎই রাজভবনে পৌঁছে যান মহারাজ। প্রায় মিনিট ৪৫ সেখানে ছিলেন সৌরভ। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেটের বোর্ডের প্রাক্তন প্রধান ঠিক কেন রাজভবনে গিয়েছিলেন, তা নিয়ে কোনও বার্তা না দিলেও সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই রাজভবনে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে কি শুধুই সৌজন্য ছিল ? প্রশ্ন অবশ্য উঠছে বিভিন্ন মহলে।

মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ রাজভবনে পৌঁছন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে পৌঁছে সোজা ভেতরে ঢুকে যান মহারাজ। প্রায় ৪৫ মিনিট সেখানে থাকার পর বিকেল ৫ টা ৪৫ নাগাদ মহারাজ বেরিয়ে যান রাজভবন (Raj Bhavan) চত্বর ছেড়ে। কেন তাঁর হঠাৎ রাজভবনে যাত্রা, তা নিয়ে অবশ্য সৌরভ কিছু জানাননি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফেও এই বিষয়ে কোনও বার্তা দেওয়া হয়নি। 

প্রসঙ্গত, কিছু ঘণ্টা আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জমি 'দখলের' চেষ্টার অভিযোগ ওঠে। বাটানগরে (Batanagar) সৌরভের জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীদের মারধর করে গেট ভেঙে ঢোকারও। বাটানগরে বহুদিন ধরেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি জমি রয়েছে। সেই জমিতে সৌরভ একটি স্কুল খুলতে আগ্রহী বলেই শোনা যায়। সেই এলাকার দুষ্কৃতীদের সঙ্গে বহুদিন ধরেই ওই জমি ঘিরে বিবাদ বচসা ছিল। অতীতেও একাধিকবার একই ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। দুষ্কৃতীদের বারংবার মানা করা হলেও, তাতে কর্ণপাত করেনি কেউই। সেই বিবাদই তুঙ্গে পৌঁছয়। সেই ঘটনা সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই হঠাৎ রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যাওয়া ঘিরেও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন- '১৩-র জেলা পিছু কেন্দ্রীয় বাহিনীর অর্ধেকরও কম এবার গোটা রাজ্যের জন্য ? কী বার্তা নির্বাচন কমিশনারের

পঞ্চায়েত ভোটের আবহে এমনিতেই রাজ্য ও রাজ্যপালের মধ্যে বিভিন্ন বিষয়ে সংঘাত চরমে উঠেছে। এর মাঝেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজভবনে যাওয়া ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।                      

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget