এক্সপ্লোর

Sourav Ganguly Health Update: সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, নিয়মিত দেওয়া হচ্ছে স্টিম

Sourav Ganguly Health Update: উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন বিসিসিআই সভাপতি। ঘরে বসে টেলিভিশন দেখছেন। কথা বলছেন চিকিত্সকদের সঙ্গে।

কলকাতা:   করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)  শারীরিক অবস্থা স্থিতিশীল (Health Update)। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন বিসিসিআই সভাপতি। ঘরে বসে টেলিভিশন দেখছেন। কথা বলছেন চিকিত্সকদের সঙ্গে। হাসপাতাল সূত্রে খবর, ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাল্টি ভিটামিন, ভিটামিন সি-জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে। ফুসফুস সুস্থ রাখতে নিয়মিত দেওয়া হচ্ছে স্টিম। আজ চেষ্ট এক্স-রে করার সম্ভাবনা। তিনি করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কিনা, তা জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট আজই এসে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। 

হাসপাতাল সূত্রে খবর, ওমিক্রন-রিপোর্ট দেখে বাড়ি ফেরা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে,  সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। 

বছরের শুরুতেই আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে। বছরের শেষে তাঁর শরীরে থাবা বসাল করোনা ভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন BCCI প্রেসিডেন্ট। সূত্রের খবর, কয়েকদিন আগে, সৌরভের সামান্য জ্বর আসে। এরপরই, তাঁর করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে  রিপোর্ট পজিটিভ আসার পরই সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ও আফতাব খানের পরামর্শও নেওয়া হচ্ছে। সোমবার রাতে তাঁকে মনক্লোনাল ককটেল অ্যান্টিবডির ডোজ দেওয়া হয়। মঙ্গলবার সকালেও সৌরভের শারীরিক পরীক্ষা করা হয়।

বছরের শুরুতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টে ব্লকেজ ধরা পড়ে। ২ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ার পর, তাঁকে উডল্যান্ডসে ভর্তি করা হয়। সৌরভের ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল, যেখানে স্টেন্ট বসানো হয়। কিন্তু, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২০ দিনের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েন সৌরভ। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে তাঁর হার্টে আরও দুটি স্টেন্ট বসানো হয়। তারপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন সৌরভ। কিন্তু, বছর শেষে আবার তিনি করোনা আক্রান্ত হলেন।  

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget