এক্সপ্লোর

Sourav Ganguly: স্পেন সফরে মমতার সঙ্গী হওয়ায় সমালোচনা, সপাটে জবাব দিলেন সৌরভ

Mamata Banerjee: শালবনিতে আগে থেকে বরাদ্দ জমিতে ইস্পাত কারখানায় বিনিয়োগের ঘোষণা করেছেন সৌরভ।

কলকাতা: সক্রিয় রাজনীতিতে নেই তিনি। কিন্তু স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সঙ্গী হয়েছেন। এমনকি সেখান থেকে বাংলায় লগ্নির ঘোষণাও করেছেন। সেই নিয়ে তৃণমূল-বিরোধী শিবিরের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। এবার তার জবাব দিলেন তিনি। 

শালবনিতে আগে থেকে বরাদ্দ জমিতে ইস্পাত কারখানায় বিনিয়োগের ঘোষণা করেছেন সৌরভ। সেই নিয়ে সমালোচনা-কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। সেই নিয়ে এবার সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, "আমি একজন নাগরিকআমি কোনও সাংসদ, বিধায়ক, কাউন্সিলর বা মন্ত্রী নই। আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই। আমার যেখানে ইচ্ছে আমি যাব। তার জন্য কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নই। আমি কোথায় যাব, কেন যাব, তারও জবাবদিহি করব না।"

সৌরভ  এদিন আরও বলেন, "যেটা ভাল মনে হবে, তাতেই যাব। গোটা পৃথিবী থেকে আমন্ত্রণ পাই আমি। অনুষ্ঠানটি যদি দিল্লিতে হত, তাহলে দিল্লি থেকে ঘোষণা করতাম। কলকাতায় হলে কলকাতা থেকে হতো। কোনও তফাত নেই। অনেকেই যান। এখানেই এত লাফালাফি, কথা হয়। আমরা জঙ্গলে থাকি না। সমাজে থাকি। মানুষের সঙ্গে দেখা, কথা সবই হয়। তার মধ্যে কোনও বিশেষ অর্থ নেই। যাঁরা এর মধ্যে বিতর্ক টানছেন, এসব করবেন না। মানুষের কাছে আমাদের একটা ভাবমূর্তি রয়েছে, সেটা নষ্ট করবেন না। যত ক্ষণ পর্যন্ত না আমার সিদ্ধান্তে কারও ক্ষতি হচ্ছে, যেখানে ইচ্ছে হবে, যাব। যা ভাল মনে হবে, করব।"

আরও পড়ুন: Abhishek Banerjee: বেছে বেছে দিল্লিতে কর্মসূচির দিনই তলব! 'ওরা ভীত, সন্ত্রস্ত', ED-র সমনে বললেন অভিষেক

শালবনিতে ইস্পাত কারখানায় বিনিয়োগের কথা ঘোষণা করেছেন সৌরভ। সেই কাজ যে খুব দ্রুত শুরু হবে, এদিন সেই ইঙ্গিত দিয়েছেন তিনি। জানান, কারখানা হবেই। সৌরভ বলেন, "হবেই। ১৬ থেকে ২০ মাসের মধ্যে হবে। আমি বলব, আপনারাও করুন। অল্প বয়সি পেশাদার ছেলেমেয়ে, যাঁরা এত পড়াশোনা করেছেন, এত ডিগ্রি, তাঁদেরও ভাল হবে। বাঙালি ছেলেমেয়েরা চাকরি পাবেন।"

সম্প্রতি স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গী হতে দেখা যায় সৌরভকে। সেখানে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুুরের শালবনিতে ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করেন তিনি। জানান, লগ্নি করা হবে আড়াই হাজার কোটি টাকা। এই ইস্পাত কারখানায় প্রাথমিক পর্যায়ে প্রায় ৬ হাজার কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন। স্বয়ং 'দাদা'র মুখে এই ঘোষণা শুনে খুশি হয়েছিলেন শালবনির সাধারণ মানুষও।

কিন্তু বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হতে সময় লাগেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সৌরভকে 'ধান্দাবাজ' বলে কটাক্ষ করেন। বলেন, "বাম আমলে অ্য়াকাডেমি বানানোর জন্য় জমি নিয়েছিলেন। তৃণমূল সরকারের আমলেও নিউটাউনে জমি নিয়েছেন। কিছু করেননি। উনি এসব ধান্দাবাজি করে টাকা রোজগারের পথ খুঁজে থাকেন।"

রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "স্পেনে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিল্প ঘোষণীর কী প্রয়োজন বুঝতে পারছি না। কলকাতা, দিল্লি অথবা মুম্বইয়েও করতে পারতেন!" বিজেপি নেতা অনুপম হাজরা আবার ক্রিকেটের বিতর্কিত অধ্যায় টেনে অনে সৌরভকে আক্রমণ করেন। গ্রেগ চ্যাপেল অনেক আগেই মানুষ চিনেছিলেন বলে মন্তব্য করেন। তাঁকে ভুল বোঝার জন্য ক্ষমাও চান। এসবের মধ্যে এতদিন নিশ্চুপই ছিলেন সৌরভ। শেষ মেশ যখন মুখ খুললেন, ধারাল ভাষাতেই জবাব দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget