এক্সপ্লোর

Road Accident: পুজোর শহরে জোড়া দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ১, আহত ৪

Kolkata News: পুজোর শহরে জোড়া পথ দুর্ঘটনা।

রঞ্জিত সাউ, সুদীপ্ত আচার্য, কলকাতা: পুজোর শহরে জোড়া পথ দুর্ঘটনা (Twin Accidents)। নিউটাউনে বেপরোয়া গতির বলি এক মোটর সাইকেল আরোহী (Motorbike)। গুরুতর আহত তাঁর সঙ্গী। দুরন্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে (Speed)। অন্য দিকে, নবমীর রাতে সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন এক দম্পতি এবং তাঁদের শিশুসন্তান। 

দশমীর ভোরে নিউটাউনে দুর্ঘটনায় হত ১, আহত সঙ্গী

বুধবার অর্থাৎ দশমীর ভোরে (Durga Puja 2022) নিউটাউনে বেপরোয়া (Kolkata News) গতির বলি হন এক মোটর সাইকেল আরোহী। এ দিন ভোর ৪টে নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। রাম মন্দির আইল্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে মোটর সাইকেলটি। তাতে রাস্তায় ছিটকে পড়েন চালক এবং তাঁর সঙ্গে। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

ওই দুর্ঘটনায় আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময়, চালক এবং তাঁর সঙ্গে, দু'জনেই মত্ত অবস্থায় ছিলেন। দুরন্ত গতিতে মোটর সাইকেল ছোটাচ্ছিলেন। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: Durga Puja 2022: আজ বিচ্ছেদের দশমী, কৈলাস পাড়ি দেবেন উমা, গঙ্গার ঘাটে চূড়ান্ত প্রস্তুতি পৌরসভার

অন্য দিকে, নবমীর রাতে ইএম বাইপাসে দুর্ঘটনার কবলে পড়েন এক দম্পতি এবং তাঁদের শিশুসন্তান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন তিন জন। সেই সময় একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁদের। তাতে ওই দম্পতি এবং তাঁদের শিশু, তিন জনই গুরুতর আহত হন। 

নবমীর রাতে শহরে দুর্ঘটনার কবলে দম্পতি ও শিশু

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। কিন্তু ট্র্যাফিক পুলিশের তৎপরতায় পরিকল্পনা ভেস্তে যায় তাঁর।  চালক পালানোর চেষ্টা করলে ট্র্যাফিক পুলিশের তরফে সতর্ক করা হয় পুলিশকে। সেই মতো বাইপাস ধাবার সামনে গাড়ি আটক করে প্রগতি ময়দান থানার পুলিশ। গাড়ি চালককে আটক করা হয়। চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ। প্রশাসনের তরফে বার বার সতর্কতা সত্ত্বেও শহরের রাস্তায় বেপরোয়া গতি এবং তা থেকে দুর্ঘটনা ঘটেই চলেছে বলে দাবি তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget