এক্সপ্লোর

Canning Murder Update : 'ভোল বদলে রং মিস্ত্রি', ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনে কেরল থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

TMC Leaders' Murder : পুলিশের দাবি, মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে

ক্যানিং : ক্যানিংয়ে (Canning) তিন তৃণমূল নেতা খুনে (TMC Leader Murder) গ্রেফতার মূল অভিযুক্ত। কেরলের (Kerala) কোঝিকোর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত রফিকুল সর্দারকে গ্রেফতার করেছে বারুইপুর (Baruipur) জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশ সূত্রে খবর, খুনের পর কেরলে গিয়ে ভোল বদলে ফেলেছিল রফিকুল। সেখানে রং মিস্ত্রির কাজ করত। পুলিশের দাবি, মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে। তিন তৃণমূল নেতাকে খুনের কথা স্বীকার করে নিয়েছে রফিকুল। ট্রানজিট রিমান্ডে তাকে রাজ্যে নিয়ে আসা হচ্ছে ।

হাড়হিম করা খুন-

গত জুলাই মাসের প্রথম দিকে ক্যানিংয়ে জনবহুল এলাকায়, মোটরবাইক থামিয়ে তিন তৃণমূল নেতাকে গুলি করে, গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি, গোপালপুর এলাকার তৃণমূলের বুথ সভাপতি ভূতনাথ প্রামাণিক এবং যুব তৃণমূলের বুথ সভাপতি ঝন্টু হালদারের। সকাল সাড়ে ৮টা নাগাদ পিয়ারের পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি তাজা বোমা এবং তিনটি গুলির খোল। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে য়ায় গোটা রাজ্যে। সেই ঘটনায় প্রথম আফতাবউদ্দিন শেখকে গ্রেফতার করা হয়। এফআইআরে নাম থাকা বশিরউদ্দিন শেখের দাদা আফতাবউদ্দিন।

আরও পড়ুন ; ৩ 'একনিষ্ঠ সৈনিকের' মৃত্যুতে ফেসবুকে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

পুলিশের দাবি, ঘটনার দিন তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মাজির গতিবিধি সংক্রান্ত খবর খুনিদের কাছে পৌঁছে দিয়েছিল আফতাবউদ্দিন। খুনের তিনদিন আগে ক্যানিংয়ের ধর্মতলার মাঠে বসে গোটা ব্যাপারটা পরিকল্পনা করা হয়। আফতাবউদ্দিনকে বলা হয়, তৃণমূল নেতা স্বপন মাজি কখন বাড়ি থেকে বেরোচ্ছেন, কোথায় যাচ্ছেন, কাদের সঙ্গে যাচ্ছেন সে সম্পর্কে খোঁজ রাখতে। এর জন্য মোটা টাকা দেওয়ার লোভও দেখানো হয়। অপারেশনের সময় মোটরবাইক নিয়ে ৩ তৃণমূল নেতাকে অনুসরণ করার পাশাপাশি, আততায়ীদের কাছে তথ্য পৌঁছে দিচ্ছিল আফতাব। গুলি চলার পরেই সে এলাকা ছাড়ে। 

ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল সর্দারের ক্যানিংয়ের ধর্মতলার বাড়ি ভাঙচুর চালানো হয়। স্থানীয় সূত্রে দাবি, দেড় বছর আগে মাদক মামলায় ছাড়া পেয়ে বাড়িতে আসে রফিকুল। তবে গত কয়েক মাস ধরে সে বাড়ি ছাড়া ছিল। পরিবারের দাবি, রফিকুল তৃণমূল করত। রফিকুলের মায়ের দাবি, স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তার। এরপর কেরল থেকে রফিকুলকে গ্রেফতার করা হল।

প্রসঙ্গত, তিন তৃণমূল (TMC)নেতার নৃশংস হত্যায় শোকপ্রকাশ করে ফেসবুক পোস্ট (FACEBOOK POST) করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISEKH BANERJEE)। পোস্টটিতে স্বপন মাঝি, ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামাণিককে দলের একনিষ্ঠ সৈনিক বলে অভিহিত করেন অভিষেক। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget