এক্সপ্লোর

Canning Triple Murder: ৩ 'একনিষ্ঠ সৈনিকের' মৃত্যুতে ফেসবুকে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Abhishek Banerjee Gives Facebook Post: তিন তৃণমূল নেতার নৃশংস হত্যায় শোকপ্রকাশ করে ফেসবুক পোস্ট দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: তিন তৃণমূল (TMC)নেতার নৃশংস হত্যায় (MURDER) শোকপ্রকাশ করে ফেসবুক পোস্ট (FACEBOOK POST) দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISEKH BANERJEE)। পোস্টটিতে স্বপন মাঝি, ঝণ্টু হালদার ও ভূতনাথ প্রামাণিককে দলের একনিষ্ঠ সৈনিক (DEDICATED SOLDIER) বলে অভিহিত করেন অভিষেক। 

অভিষেকের বার্তা

  দলের শীর্ষস্তর থেকে শোকবার্তা আসায় ক্যানিংয়ের তিন তৃণমূল নেতা খুনের ঘটনা অন্য মাত্রা পেল, মনে করছে রাজনৈতিক মহল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা গোটা ঘটনায় আগেই বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। পরে সেই সুর আরও চড়িয়েছে তৃণমূল। দলীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ, বিজেপির থেকে তাঁদের যে প্রাণের ঝুঁকি রয়েছে সে কথা গত কালই দলীয় বিধায়ককে বলেছিলেন ওই তিন জন। কিন্তু পুলিশ-প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আগেই সব শেষ। তাঁর কথায়, প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে জড়িতরা আগে এসইউসিআইয়ের গুন্ডা ছিল। পালাবদলের পর তারা বিজেপিতে। সব অভিযোগ উড়িয়ে দেয় রাজ্য পদ্মশিবির। তাদের পাল্টা দাবি, টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে অশান্তির জেরেই এই খুন। বিজেপি কোনও ভাবেই জড়িত নয়।

কী হয়েছিল?
   এমনিতে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানেই দলের তিন নেতাকে ভয়ঙ্কর ভাবে খুন!  তাও আবার ক্যানিংয়ের এক জনবহুল এলাকায়। এদিন সকাল ৯টা নাগাদ পিয়ারের পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি। সঙ্গে ছিলেন আরও ২ জন। অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে স্বপন মাঝিকে গুলি করে, কুপিয়ে খুন করে। পালানোর সময় তাঁর দুই সঙ্গীকেও গুলি করে ও কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় অভিষেকের ফেসবুক পোস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ, মনে করছে রাজনৈতিক মহল। দলীয় নেতাদের হত্য়া যে সহজে মেনে নেওয়া হবে না সেই ইঙ্গিতই দিতে চেয়েছেন শীর্ষ নেতৃত্ব, ধারণা একাংশের। 
 তবে প্রশ্নও উঠছে। আর কত রক্ত বয়ে যাওয়ার পর থামবে রাজনৈতিক হত্যার পর্ব?
উত্তর খুঁজছে বাংলা। 

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget