এক্সপ্লোর

Mousuni Island: মৌসুনী দ্বীপে কুমির আতঙ্ক! পর্যটকদের চিৎকার- ছোটাছুটি, চিন্তায় ঘুম উড়ল স্থানীয়দের

South 24 Paragana News: গতকাল সন্ধেয় স্থানীয় বাঘডাঙা এলাকার যাতায়াতের রাস্তায় ঘোরাঘুরি করছিল কুমিরটি। সেইসময় এক বাসিন্দা কুমিরটির দেখতে পেয়ে চিৎকার জুড়ে দেয়।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: হোম -স্টে ট্যুরিজমের জন্য বিখ্যাত সুন্দরবনের বিছিন্ন মৌসুনি দ্বীপ। এবার সেই দ্বীপের লোকালয়ে দেখা মিলল কুমিরের। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে দ্বীপের বাসিন্দা থেকে পর্যটকরা। তবে রাত বাড়তেই মেলে স্বস্তি। বনকর্মীদের পাতা ফাঁদে বন্দি হয় কুমিরটি।

গতকাল সন্ধেয় স্থানীয় বাঘডাঙা এলাকার যাতায়াতের রাস্তায় ঘোরাঘুরি করছিল কুমিরটি। সেইসময় এক বাসিন্দা কুমিরটির দেখতে পেয়ে চিৎকার জুড়ে দেয়। চিৎকারে কুমিরটি গিয়ে আশ্রয় নেয় একটি পুকুরে। খবর দেওয়া হয় বনদপ্তরের বকখালি রেঞ্জে। চলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।                                        

রাত সাড়ে দশটা নাগাদ বনকর্মীরা কুমিরটিকে পুকুর থেকে ধরে ফেলে। রাতেই কুমিরটিকে ভগবতপুর কুমির প্রকল্পে আনা হয়েছে। চিকিৎসার পর  ৫ ফুট দৈর্ঘ্যের এই স্ত্রী কুমিরটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে। সুন্দরবনের এই অংশে অতীতে কুমিরের দেখা মেলেনি। পাশের চিনাই নদীতে কুমিরটিকে গত কয়েক দিন ধরে ঘুরতে দেখেছে এলাকার মানুষ। তারপরেই ঢুকে পড়ে নদীর পাশের লোকালয়ে।                                                 

কলকাতা থেকে এই দ্বীপটির দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। একেবারেই নিরিবিলি এই দ্বীপটি। খানে একাধিক পকেট ফ্রেন্ডলি ক্যাম্প রয়েছে। মাত্র ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যেই খাওয়া-থাকা হয়ে যাবে। চাইলে তাঁবুতেও থাকতে পারেন। সমুদ্রতটে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার আনন্দই আলাদা। চাইলে মনের মানুষের হাতটি ধরে হেঁটেও বেড়াতে পারেন। নৌকাবিহারেরও সুযোগ রয়েছে এখানে। ভোজনরসিক হলে সারাদিনে নানা রকমের মাছ খাওয়ার সুযোগও আছে। 

কোলাহল এড়িয়ে নিরিবিলি-নির্জনে যারা কাটাতে চান দিন কয়েক, মূলত তারাই ছুটে যান বঙ্গোপসাগরের এই দ্বীপে। দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে পড়ে এই অঞ্চল।  প্রসঙ্গত, গত কয়েক বছর আগে বিষাক্ত 'ইয়েলো বেলি' সাপ এর আধিক্য বেড়েছিল এই মৌসুনী দ্বীপেই। এই সাপের বৈজ্ঞানিক নাম পেলামিস প্ল্যাটুরাস। যা ঘিরে সাগরঘেরা এই দ্বীপাঞ্চলে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। মৌসুমী দ্বীপে মোটামুটি বছরের অধিকাংশ সময় পর্যটকদের আনাগোনা লেগে থাকে। এখানকার সাগর পাড়ে একাধিক ক্যাম্প, মাড হাউজে পর্যটকদের আনাগোনা থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget